| ৩ জুন ২০২৬
শিরোনাম:

খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টায় খাগড়াছড়ি পৌর টাউন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এমপি ওয়াদুদ ভূইয়া এমপি।

আলোচনা সভা শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউসুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এম এন আবছার সহ খাগড়াছড়ি নয়টি উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলার জাতীয়তাবাদী দল বিএনপিতে শান্তি-শৃঙ্খলা ও দলের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করা এবং জেলা উন্নয়নে ঐক্য হয়ে পাহাড়ে পাহাড়ি বাঙালির সম্প্রীতির বজায় রেখে খাগড়াছড়ি গড়ার আহ্বান জানান প্রধান অতিথি।

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বাঘাইছড়িতে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে ইউএনও ও ওসি

খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার ৩ জুন (বিকেল সাড়ে ৫টার দিকে) এ দুর্ঘটনা ঘটে। ‎ ‎

জানা যায়, এলাকার বাসিন্দা মোঃ শাহ জাহানের বসতবাড়িতে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, ফলে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায় এবং পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ‎অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার। ‎পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন।

এ সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হয়। ‎

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। পর্যায়ক্রমে আরও ত্রাণ ও সহায়তা প্রদান করা হবে।” ‎ ‎

স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতা দুর্গতদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

‎বাঘাইছড়ির মুসলিম ব্লকের বসতঘরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোঃ শাহ জাহানের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে শুরু করে।

‎আগুন লাগার খবর পেয়ে আশপাশের বাসিন্দারা এবং ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে অংশ নেন। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

‎স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও এর আগেই ঘরের মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোঃ শাহ জাহান বলেন, “আমি নতুন একটি গ্যাস সিলিন্ডার কিনে বাসায় নিয়ে এসেছিলাম। চুলার সঙ্গে সংযোগ দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে একটি কাপড় দিয়ে চেপে ধরেছিলাম, কিন্তু ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে জীবন বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসি। পরে স্থানীয় বাসিন্দা ও বিজিবি সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই আমার ঘরের সবকিছু পুড়ে যায়। আমি গরু বিক্রি করে কিছু টাকা ঘরে রেখেছিলাম। এছাড়া পরিবারের স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। জীবনের সঞ্চয় হারিয়ে আমি এখন নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।”

‎স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা হতে পারে।

‎এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা গ্যাস সিলিন্ডার ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

‎উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও সাত বছরেও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও স্থানীয় জনসাধারণ। এ ঘটনায় দ্রুত ফায়ার স্টেশন নির্মাণের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।

অন্যায়ভাবে পদত্যাগ মানা হবে না: মন্ত্রী দীপেন দেওয়ানের সমর্থনে কাপ্তাইয়ে উত্তাল মানববন্ধন

খাগড়াছড়িতে ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের রেকর্ড সংখ্যক ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে দ্রুত স্বপদে বহালের দাবিতে আজ বুধবার (৩ জুন) সকালে কাপ্তাই উপজেলা সদরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটির আপামর জনতার ভালোবাসায় ও বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রিয় নেতা। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা রাঙ্গামাটি সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে স্বপদে বহাল করার জোর দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা। কর্মসূচিতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ইকরাম হোসেন বেলাল, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ কবিরুল ইসলাম কবির,জেলা বিএনপি সদস্য অর্জিত কার্বারী, উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু এবং কাপ্তাই উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন, কেপিএম শ্রমিক নেতা মোঃ আনিসুর রহমান, সামসুজ্জামান চৌধুরী রকি, রাইখালী ইউনিয়ন বিএনপি সহসভাপতি শের খান, ওয়াগ্গা বিএনপির সাবেক সভাপতি মোঃ একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মোঃ মাসুদ, মোঃ বিসমিল্লাহ, মোঃ মফিজুর রহমান এবং ইকবাল হোসেন জুয়েল। এছাড়াও কাপ্তাই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

×