মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের করুণ মৃত্যু
প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধিঃ
বেপরোয়া গতির কারণে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরণের করুণ মৃত্যু। টাঙ্গাইলের মধুপুরে উপজেলার বনাঅঞ্চলের টেলকি রসূলপুরের মাঝামাঝি জলই বিমান ঘাটি সাইনবোর্ড নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘনাটি ঘটে।
আজ রবিবার সন্ধায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের জলই-টেলকি মাঝামাঝি বিমান ঘাটির সাইনবোর্ড এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলাড়ের লেগে ঘটনা স্থলেই দুই তরুণ নিহত হয়েছেন। মটর সাইকেলটি ভেঙে চুরমার হয়ে যায়। মটর মাইকেলের অবস্থা দেখেই বুঝা যাচ্ছিল যে মটর বাইকটি কি বেপরোয়া গতি ছিল।
নিহতরা হলেন- ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণ চর এলাকার রাকিব (৩৬) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে ইয়াছিন (৩৫)।
দুর্ঘটনার পর পুলিশ খবর পেয়ে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

















