সাজেকে বাঘাইহাটে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
রুপম চাকমা, দিঘীনালা :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক অদিতি পাবলিক স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ১৫ মিনিটে সাজেক অদিতি পাবলিক স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও আনন্দঘন অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি এবং ক্যাপ্টেন মোঃ শাহনেওয়াজ। এছাড়াও অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সুমিতা চাকমা মেম্বার, বাঘাইহাট ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা ও সাজেক থানা শাখার বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন উপস্তিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন।

উল্লেখ্য, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।














