শিরোনাম:

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 

মানিকছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় মহালছড়ি জোনের উদ্যোগে রোটারি ক্লাব অফ চিটাগং পোস্ট সিটি ও বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন ফাউন্ডেশন সহযোগিতায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রাম সার্বিক তত্ত্বাবধানে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যম্পেইন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯ টায় থেকে বিকাল ৩ টায় পর্যন্ত মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয় ।

মহালছড়ি-তে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সুবিধা বঞ্চিত জনসাধারনের উদ্দেশ্যে বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের আওতায় অভিজ্ঞ চক্ষু ডাক্তারগণ প্রাথমিক পরীক্ষা ও নিরীক্ষা পরিচালনা শেষে বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। রোগী হাজারো অধিক চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

এছাড়াও বাছাইকৃত ১৭৪ জন ছানি অপারেশন রোগীকে মহালছড়ি জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে রোগীদের নিয়মিত ফলোআপ গ্রহণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মহালছড়ি জোনে সহযোগীতা দুর্গম পাহাড়ি এলাকায় গরিব ও অসুস্থ রোগীদের যাতায়াতের সুবিধার্থে একাধিক যানবাহনের ব্যবস্থা করা হয়। চক্ষু চিকিৎসা ব্যতীত মা ও শিশু প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।

মহালছড়ি জোন মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন বোরহান উদ্দিন বায়েজীদ ও লায়ন্স চক্ষু হাসপাতালের ডাঃ মাহফারা লাজিম ইজমা আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ নুসরাত সুলতানা সহকারী সার্জন লায়ন চক্ষু হাসপাতাল, মোঃ জসিম উদ্দিন ক্যাম্প কো-অর্ডিনেটর, মিসেস সানজিদা, কাজী অনন রিদাত অপ্টমেট্রিস্ট, নাইমা ও মোঃ জাহাঙ্গীর মেডিক্যাল এ্যাসিষ্ট্যন্ট এর নেতৃত্বে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ পিএসসি, মানিকছড়ি মং রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মানিত সদস্য কুমার সুইচিংপ্রু সাইন, রোটারি ক্লাব অফ চিটাগাং পোর্ট সিটি ক্লাবের পোস্ট প্রেসিডেন্ট পিপি ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজেদুল হক প্রমূখ।

চক্ষু চিকিৎসা পাহাড়ি ও বাঙালি অংশগ্রহনে মহালছড়ি জোনের এই সম্প্রীতি বৃদ্ধির জনকল্যাণমূলক প্রচেষ্টা সফল হয়েছে বলে চিকিৎসা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে বাঘাইছড়িতে আলোচনা সভা

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 

বাঘাইছড়ি প্রতিনিধি :

‎মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎“সচেতন যুব সমাজ”-এর আয়োজনে রবিবার (১০ মে) সন্ধ্যায় কাচালং বাজার এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

‎এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, বাঘাইছড়ি থানা-র এসআই মো. রাকিবুল হাসান ও এসআই রিয়াজুল ইসলাম রানা। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।

খাগড়াছড়িতে নিখোঁজ বাঘাইছড়ির শাহাদাত হোসেন রাতুল

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎খাগড়াছড়িতে কর্মরত রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামের যুবক শাহাদাত হোসেন রাতুল (২২) গতকাল রাত আনুমানিক ৯টার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। ‎

‎পারিবারিক সূত্রে জানা যায়, সর্বশেষ তাকে খাগড়াছড়ির “আল্লাহর দান হোটেল” এর পাশে এস এ পরিবহন সংলগ্ন এলাকায় দেখা গেছে। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কিংবা কর্মস্থলের কারো সাথেও তার কোনো যোগাযোগ নেই। ‎নিখোঁজ রাতুল খাগড়াছড়িতে আরএফএল গ্রুপ কোম্পানিতে চাকরি করতেন। পরিবারের তথ্য অনুযায়ী, গত পরশু তিনি বাড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন এবং গতকাল দুপুর ৩টার দিকে বাবার সঙ্গে সর্বশেষ ফোনে কথা বলেন। ‎ ‎

এবিষয়ে খাগড়াছড়ি আরএফএল গ্রুপের জোনাল ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান,“রাতুল গত পরশু মারিশ্যা এলাকায় রোড ডিউটিতে ছিল। গতকাল সন্ধ্যায় অফিসে আসার কথা থাকলেও সে আসেনি। আজ সকালে তার মহালছড়িতে রোড ডিউটি ছিল। সকালের গ্রুপ মিটিংয়েও সে উপস্থিত ছিল না। গ্রুপে মেসেজ দেওয়া হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তার বাবা জানান, রাতুল গতকালই বাড়ি থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বের হয়েছে”। ‎ ‎নিখোঁজ যুবকের পিতার নাম জিয়াউর হক জিয়া। তাদের বাড়ি বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক গ্রামে। ‎

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ শাহাদাত হোসেন রাতুলের সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নাম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে— 01882590756 / 01635193243

বর্ণিল আয়োজনে নন্দপাল ভান্তের ৭৪তম জন্মজয়ন্তী উদযাপন

খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

 

রুপম চাকমা, দিঘীনালা :

দীঘিনালায় বর্ণিল আয়োজনে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশিষ্ট বৌদ্ধ ধর্মীয় গুরু পরম পুজ্য সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য সংঘের প্রধান ভারত বাংলা ধর্ম প্রচারক শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার ৯ মে ২০২৬ প্রথম দিনে দিনব্যাপি অনুষ্টানে বিকেলে দিঘীনালা বন বিহার থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের করে দিঘীনালা বাবুছড়া মেইন সড়ক প্রদক্ষিন করে বিহারে এসে সমাপ্তি ঘটে। এর পর শ্রদ্ধেয় নন্দপাল ভান্তের উপস্তিতে ৮৪ হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

রবিবার ১০ মে দ্বিতীয় দিনে ভোর সকালে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শ্রদ্ধেয় নন্দপাল ভান্তের ৭৪তম জম্মদিন উপলক্ষে পরম পুজনীয় নন্দপাল ভান্তের কেক কেটে শুভ উদ্বোধন করেন।

এর পর সকাল ৯টা ৩০ মিনিটে ভিক্ষু সংঘকে মঞ্চে নিয়ে উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে ধর্মীয় আনুষ্টানিকতা শুরু হয়।

অনুষ্টানে বুদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্টপরিস্কার দান, মহা সংঘ দানসহ নানা ধানের যোগ্য আয়োজন করা হয়।

অনুষ্টানে প্রদান ধর্মীয় আলোচক হিসেবে উপস্তিত ছিলেন দিঘীনালা বন বিহারের আজীবন অধ্যক্ষ শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তের বিমুক্তিপুর ভাবনা কুঠিরের অধ্যক্ষ প্রিয়া নন্দ মহাস্থবির ভান্তে, দেব ডাম্মা মহাথের ধুতাঙ্গটিলা বন বিহার, বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে দিঘীনালা সাধনাটিলা বন বিহার, এছাড়াও বিভিন্ন শাখা বন বিহার থেকে ৮৯ জন বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন।

অনুষ্টানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমাসহ ভিবিন্ন পেশা শ্রেনীর সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা বলেন, ভদন্ত নন্দপাল ভান্তে দীর্ঘদিন ধরে মানবকল্যাণ, নৈতিক শিক্ষা ও বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর আদর্শ তরুণ সমাজকে নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অনুপ্রাণিত করছে।

অনুষ্ঠানে আগত ভক্তরা বলেন, এমন আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন হওয়ায় এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়।

শেষে দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

×