| ১৩ জুন ২০২৬
শিরোনাম:

ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমায় পাঁচ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকার বেশি

ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমায় পাঁচ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকার বেশি

 

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গত বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে থানাপাড়ার একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ ও সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডে সাইফুল ইসলামের পরিচালিত দোকান, মেসার্স মেম্রাচিং মারমা স্টোর, চংচিং রাইখাইন স্টোরসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে যায়। দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও দীর্ঘদিনের সঞ্চিত পুঁজি আগুনে ভস্মীভূত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা। এতে তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই এখন নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। রুমা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল্লাহ হোসেন জানান, খবর পেয়ে রাত ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্গম পাহাড়ি এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হয়েছে। তিনি বলেন, প্রায় পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

সারা দেশের ন্যায় রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমায় পাঁচ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকার বেশি

 

সাইফুল ইসলাম, রামগড় :

সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর “সবুজ বাংলাদেশ গড়ার” প্রত্যয়কে সামনে রেখে দেশব্যাপী এ কর্মসূচি শুরু হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনভূমি সম্প্রসারণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় রামগড় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর এলাকায় বৃক্ষ রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রেঞ্জ অফিসার খলিলুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রেহান উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় প্রেসক্লাবের সহ-সভাপতি শুভাশিস দাস এবং যুগ্ম সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে হেফাজত ইসলাম উদ্যোগে হিন্দু সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের বিরুদ্ধে মানববন্ধন

ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমায় পাঁচ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকার বেশি

 

বিশেষ প্রতিবেদক:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ঋষি আশ্রম থেকে অপহৃত ও ধর্মান্তরিত এক তরুণী উদ্ধারের ঘটনায় রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া বাজারে ক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজস্থলী উপজেলার হেফাজত ইসলাম ও সর্বস্থরের জনসাধারণ । তরুণীকে ইসলাম ধর্ম গ্রহণের পর আটকে রাখার অভিযোগকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রতিবাদগুলো করা হয়।

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে সমাবেশ আজ শনিবার সকাল ১১ টায় বাজার প্রাঙ্গনে অনুষ্টিত হয়। অনুষ্টিত সমাবেশে হেফাজত ইসলামের যুগ্ন মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী চার দিনের আলটিমেটাম দিয়ে বলেন, চার দিনের ভিতরে বাঙ্গালহালিয়াতে সনাতন ধর্মালম্বী ঋষি আশ্রমের মদদদাতা সন্ত্রাসী ও ইসলাম বিরোধী শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ কে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার বিষয়ে কথা বলেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন হেফাজত ইসলাম।

দীর্ঘ দুই মাস নিখোঁজ থাকার পর চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকার ঋষি আশ্রম থেকে পুলিশ তরুণীকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে আদালতে হাজির করা হয় এবং ঘটনাটি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ধর্মান্তরিত হওয়ার পরও তরুণীকে প্রায় দুই মাস যাবৎ ঋষি আশ্রমে আটকে রাখা এবং বিভিন্ন হেনস্তার অভিযোগ তুলে রাজস্থলী উপজেলা হেফাজত ইসলামের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল বিভিন্ন প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করেন।

কাপ্তাইয়ে ১৬ লিটার চোলাই মদসহ ৪ পাচারকারী আটক

ভয়াবহ অগ্নিকাণ্ডে রুমায় পাঁচ দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকার বেশি

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি :

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর বিশেষ অভিযানে ১৬ লিটার চোলাই মদসহ ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় কাপ্তাই ব্যাটালিয়ন সদরের ১ নম্বর গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাপ্তাই থেকে একটি সিএনজি চোলাই মদ নিয়ে রাঙ্গুনিয়ার লিচুবাগান অভিমুখে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে ৪১ বিজিবির একটি বিশেষ টহল দল ব্যাটালিয়ন সদরের ১ নম্বর গেইটে ওই সিএনজিটিতে তল্লাশি চালায়। এসময় সিএনজিতে থাকা ১৬ লিটার চোলাই মদসহ ৪ পাচারকারীকে হাতেনাতে আটক করে বিজিবি।

বিজিবির প্রেস নোটে জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক নির্মূলে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে দায়িত্বশীল সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​ছবি ক্যাপসন – উদ্ধারকৃত চোলাই মদ ও আটক ৪ পাচারকারী

×