| ২১ অক্টোবর ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি বাজারস্থ শ্রী শ্রী করুণাময়ী কালী বাড়ি মন্দিরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মহাষ্টমীর অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিলাইছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি, সপরিবারে পূজামণ্ডপে উপস্থিত হন। এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সৈকত দাশ রুবেল ও সাধারণ সম্পাদক তপন দে তাঁকে স্বাগত জানান।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপস্থিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানের একপর্যায়ে জোন অধিনায়ক পূজা উদযাপন কমিটির কাছে উপহার হিসেবে পাঁচ পাউন্ড ওজনের একটি কেক প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, ২৯ বীর, বিলাইছড়ি জোনের সহ-অধিনায়ক মোহাম্মদ ফখরুল আবেদীন, পিএসসি; মেজর মো. সাকিব হাসান; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের প্রতিনিধি মো. জাফর আহাম্মদ, ধনমনি চাকমা; বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি; বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান; কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) এবং শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের সভাপতি রুপন কান্তি দে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তী।

গোবিন্দগঞ্জে নিখোঁজের ২দিন পর বিলের পানি থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার দুইদিন পর শাম্মী আক্তার নামে ১২ বছর বয়সি এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী শাম্মী আক্তার গত রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্য ছেলে-মেয়েদের সাথে ছাগল চড়াতে বাড়ির অদূরে মাঠে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য সব ছেলে-মেয়েরা বাড়িতে ফিরে এলেও শাম্মী বাড়িতে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে বাধ্য হয়ে ওই রাতে শাম্মীর বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করেন। এরই এক পর্যায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশ্ববর্তী বিলের পানিতে মানুষের মতো কি যেন একটা ভেসে ওঠা দেখে এক ব্যক্তি হৈচৈ শুরু করলে আশপাশের অসংখ্য মানুষ সেখানে এসে ভিড় করে। পরে পানি থেকে মরদেহটি তোলার পর সেটি শাম্মীর বলে সনাক্ত করে তার বাবা-মা। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিখোঁজ হওয়ার ২দিন পর বিলের পানি থেকে স্কুল ছাত্রী শাম্মীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তিনি জানান।

লংগদুতে চিকিৎসাসেবার মানোন্নয়নে আলেম-ওলামাদের সঙ্গে ইবনে সিনা লংগদু শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

 

আবু বককর, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্থানীয় আলেম-ওলামাদের নিয়ে আলোচনা, মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ইবনে সিনা হাসপাতালের রেষ্টহাউজের হল রুমে সকাল ১১.০০ ঘটিকায় এই আলোচনা, মতবিনিময় ও পরামর্শ সভা শুরু হয়।

ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লংগদু (রাবেতা)-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসপাতালের মার্কেটিং অফিসার আবু বককর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রাবেতা প্রজেক্টের খতিব মাওলানা আবু বকর ছিদ্দিক।
সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জিএম রেজাউল ইসলাম, বায়তুশ শরফ আলিম মাদ্রাসা কমপ্লেক্সের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ফোরকান আহম্মদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লংগদু উপজেলা সভাপতি মাওলানা মো. আমিনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনসহ এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-ওলামারা।

সভায় স্থানীয় জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার মানুষের চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত আলেম-ওলামারা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বক্তারা বলেন, মানুষের মৌলিক চাহিদার মধ্যে সুস্বাস্থ্য অন্যতম। তাই সাধারণ মানুষের জন্য সহজলভ্য, মানসম্মত ও আন্তরিক চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, চিকিৎসাসেবার মানোন্নয়ন ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে চিকিৎসক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানো জরুরি। এ ধরনের মতবিনিময় সভা সংশ্লিষ্ট সবার মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব সাইফুল ইসলাম জানান আগামী নভেম্বর মাসের ২,৩ ও ৪ তারিখ ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজের সার্জারী ডাক্তারদের টিম আসবে সল্প ব্যয়ে জেনারেল সার্জারী (অপারেশন) করার ব্যবস্থা করেছি যাতে দরিদ্র এলাকার মানুষ গুলো সেবা নিতে পারে।

সভায় ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লংগদুর চিকিৎসাসেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

রামগড়ে দুর্গাপূজা উপলক্ষে ৫০ অসহায় নারীকে শাড়ি বিতরণ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উদযাপন

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)দ্বীল আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং স্থানীয় সাংবাদিকেরা।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের উৎসবের আনন্দে পাশে দাঁড়ানো, এবং এ ধরনের সহায়তা পূজার আনন্দ ভাগাভাগি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ।

×