চন্দ্রঘোনা – বাঙ্গালহালিয়া সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় রাইখালী মতি পাড়ার বাসিন্দা এক প্রকৌশলী উক্যসিং মারমা নিহত
বিশেষ প্রতিবেদক:
রাঙামাটির চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের মতি পাড়ার বাসিন্দা প্রকৌশলী উক্যসিং মারমা নিহত হয়। তিনি ঐ এলাকার বন্দরের অবসরপ্রাপ্ত কর্মচারী সাচিংমং মারমার একমাত্র ছেলে বলে জানান ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পাইসুইখই মারমা। নিহত প্রকৌশলী উক্যসিং মারমা বিদেশে গিয়ে ভালো একটা চাকরি করার স্বপ্ন ছিল বলে গণমাধ্যম কে জানান রাইখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য পাইসুইখই মারমা।
বুধবার (২৫ মার্চ) আনুমানিক রাত ১০ টা ৪৫ এর দিকে বলে সূত্রে জানা যায়।
রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা নামক চন্দ্রঘোনা সড়ক এলাকায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত ওসি এম সাকের আহমেদ।
ওসি জানান, বাঙ্গালহালিয়া হতে রাইখালীগামী একটি মোটরসাইকেল (চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পরে একটি গাছের সাথে ধাক্কা খায়। দুর্ঘটনার ফলে মোটরসাইকেল চালক উক্যসিং মারমা (৩৪) নামক গুরুতরভাবে আহত হবার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও ভেতরে মাথা সহ শরীরের কয়েকটি স্থানে আঘাত পাওয়ায় তিনি ঘটনাস্থলেই কিছুক্ষণ পর মৃত্যুবরণ করেন।
ওসি গণমাধ্যমকে জানান, অভিভাবকের পক্ষে কোন অভিযোগ না থাকায় নিহত প্রকৌশলী উক্যসিং মারমার মরদেহ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তার অকাল মৃত্যুতে পরিবারবর্গ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, স্থানীয় প্রতিবেশীদের শোকের ছায়া নেমে আসে। বিদেশে গিয়ে নিজের ক্যারিয়ার স্বপ্ন গঠনে পূরণ হল না তার।










