| ২৪ মে ২০২৬
শিরোনাম:

রামগড়ে পুলিশের ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামগড়ে পুলিশের ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে মাসিক ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে রামগড় থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করে রামগড় থানা পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিঃ ওবাইন (পিপিএম)। তিনি বলেন, “শুধু পুলিশের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। মাদক, চোরাচালান, জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, এনসিপি সভাপতি হারুন রশীদ এবং জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। বক্তারা উপজেলার বিভিন্ন সামাজিক সমস্যা, মাদক বিস্তার, সীমান্ত এলাকায় চোরাচালান, জুয়া, ইভটিজিং ও কিশোর অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এসব প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর ও কঠোর ভূমিকা কামনা করেন।

বক্তারা বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ওপেন হাউজ সভা জনসাধারণের সমস্যা তুলে ধরার পাশাপাশি তাৎক্ষণিক সমাধানের ক্ষেত্র তৈরি করে।

সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে উপস্থিত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সেগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন।

বাঘাইছড়িতে ১৬ হতদরিদ্রের মাঝে সরকারি যাকাত ফান্ডের সহায়তা বিতরণ

রামগড়ে পুলিশের ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা-তে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি যাকাত ফান্ড। ইসলামিক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে যাকাতের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারি যাকাত ফান্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ শামসুল আলম সভাপতি, সোলায়মান সাধারণ সম্পাদক, শান্তিময় চাকমা সাংগঠনিক সম্পাদক

রামগড়ে পুলিশের ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিবেদক, রাঙ্গামা‌টি :

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমার দেশ ও এসএটিভি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ।

তিনি আরো বলেন, “রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও সংগঠন কাজ করবে।”

এমপি মাধবী মারমার সাথে ‘কাপ্তাই সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

রামগড়ে পুলিশের ওপেন হাউজ ডে ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মাধবী মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা’। ​

শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলা শহরে এমপি মহোদয়ের নিজ বাসভবনে ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সদস্যরা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ​সাক্ষাতকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ​এ সময় উপস্থিত ছিলেন— ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা এবং অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ কাপ্তাই সুরের ধারার বর্তমান সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি অ্যাডভোকেট মাধবী মারমা সংগঠনের নান্দনিক উদ্যোগ ও সাংস্কৃতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ​পার্বত্য অঞ্চলের সংস্কৃতির বিকাশ ও তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে ‘কাপ্তাই সুরের ধারা’র যেকোনো কল্যাণমুখী উদ্যোগে আগামীতে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য।

×