| ২৪ মে ২০২৬
শিরোনাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

 

এম এস শ্রাবণ মাহমুদ :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২২ মে)২৬ খ্রিঃ সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের এ চেক হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্ন কর্মী ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে। এছাড়া তিনি আমাদের পরিচ্ছন্ন কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ করে দিচ্ছেন। তাঁর এই উদ্যোগ চট্টগ্রাম শহরকে ক্লিন সিটি হিসেবে গড়তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এর আগে এবছরের ঈদুল ফিতর উপলক্ষেও পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বাঘাইছড়িতে ১৬ হতদরিদ্রের মাঝে সরকারি যাকাত ফান্ডের সহায়তা বিতরণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা-তে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি যাকাত ফান্ড। ইসলামিক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে যাকাতের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারি যাকাত ফান্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ শামসুল আলম সভাপতি, সোলায়মান সাধারণ সম্পাদক, শান্তিময় চাকমা সাংগঠনিক সম্পাদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

 

বিশেষ প্রতিবেদক, রাঙ্গামা‌টি :

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমার দেশ ও এসএটিভি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ।

তিনি আরো বলেন, “রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও সংগঠন কাজ করবে।”

এমপি মাধবী মারমার সাথে ‘কাপ্তাই সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মাধবী মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা’। ​

শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলা শহরে এমপি মহোদয়ের নিজ বাসভবনে ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সদস্যরা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ​সাক্ষাতকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ​এ সময় উপস্থিত ছিলেন— ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা এবং অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ কাপ্তাই সুরের ধারার বর্তমান সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি অ্যাডভোকেট মাধবী মারমা সংগঠনের নান্দনিক উদ্যোগ ও সাংস্কৃতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ​পার্বত্য অঞ্চলের সংস্কৃতির বিকাশ ও তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে ‘কাপ্তাই সুরের ধারা’র যেকোনো কল্যাণমুখী উদ্যোগে আগামীতে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য।

×