| ২৭ মে ২০২৬
শিরোনাম:

আবুল বাশার চৌধুরী আর আমাদের মাঝে নেই

আবুল বাশার চৌধুরী আর আমাদের মাঝে নেই

শোক বার্তা

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শ্রেষ্ট স্কাউট শিক্ষক শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক, বহু খেলোয়াড় গড়ার কারিগর শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী গত মঙ্গলবার (২৬ মে) ’২৬ খ্রিঃ রাত ১১ঃ০০ ঘটিকায় সময় তার নিজ জেলা নেত্রকোনায় বাসভবনে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকেরছায়া নেমে এসেছে। তার পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্নীয়স্বজন রেখেই গেছেন।

এদিকে শিক্ষকের অকাল মৃত্যুতে সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ (কেন্দ্রীয় সদস্য – বিটিএসএফ) এবং সিএইচটিবার্তা ডট কম এর গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান।

পুলিশের অভিযানে দীঘিনালায় ইয়াবাসহ এক যুবক আটক

আবুল বাশার চৌধুরী আর আমাদের মাঝে নেই

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৬ মে) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে দীঘিনালা থানার এসআই (নিঃ) প্রাণতোষ বনিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীঘিনালা থানাধীন কবাখালী ইউনিয়নের নকশী পল্লী রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে টিটু চাকমা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক টিটু চাকমা রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়াবিল এলাকার সুমন্ত চাকমার ছেলে। বর্তমানে তিনি সাজেক ইউনিয়নের ১০নং পাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় এসআই (নিঃ) প্রাণতোষ বনিক বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণি ১০(ক) ধারায় রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিঃ) চয়ন হালদারের ওপর ন্যস্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান আছে।

প্রবাসী ত্রিপুরা নারীর মানবিক সহায়তা, অসহায় বৃদ্ধ দম্পতির হাতে ৫ হাজার টাকা তুলে দিলেন সাংবাদিক মথি ত্রিপুরা

আবুল বাশার চৌধুরী আর আমাদের মাঝে নেই

 

রুমা (বান্দরবান) প্রতিনিধি :

গত ১৪ মে “অসহায় বৃদ্ধ দম্পতির পাশে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী” শিরোনামে সংবাদ প্রকাশের পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন হংকং প্রবাসী এক ত্রিপুরা নারী। নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রবাসী নারী অসহায় বৃদ্ধ দম্পতির জন্য ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

প্রবাসী ওই নারী বলেন, আমি খুব বেশি স্বচ্ছল নই। তারপরও অসহায় এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াতে চাই। আমার সামান্য এই সহযোগিতায় যদি তাঁদের কিছুটা উপকার হয়, যদি এক বস্তা চাল কিনে খেতে পারেন, তাহলেই আমি আনন্দিত হব।

জানা যায়, জাতীয় দৈনিক নববাণী পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল chtbarta.com-এ প্রকাশিত সংবাদটি দেখে মানবিক সহায়তার আগ্রহ প্রকাশ করেন ওই প্রবাসী নারী। পরে তিনি রুমা প্রতিনিধি সাংবাদিক মথি ত্রিপুরার ব্যক্তিগত বিকাশ নম্বরে ৫ হাজার টাকা পাঠান।

 

বুধবার (২৬ মে) সাংবাদিক মথি ত্রিপুরা নিজ উদ্যোগে ওই অর্থ অসহায় বৃদ্ধ দম্পতির হাতে পৌঁছে দেন। আর্থিক সহায়তা পেয়ে বৃদ্ধ দম্পতি আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা প্রবাসী ওই নারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কর্মজীবনের সাফল্য কামনা করে দোয়া ও আশীর্বাদ করেন।

এ বিষয়ে সাংবাদিক মথি ত্রিপুরা বলেন, সাংবাদিকতা পেশার পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। একজন মানুষের কষ্টের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরার ফলে যদি তাঁদের জন্য সহায়তার ব্যবস্থা হয়, সেটিই আমার কাজের সবচেয়ে বড় সার্থকতা।

তিনি আরও বলেন, সাংবাদিকরাই সমাজের দর্পণ। সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন এবং মানুষের সুখ-দুঃখের চিত্র জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য। তাই এই মহান পেশাকে ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার না করে জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজে ব্যবহার করা প্রয়োজন। একটি সত্য সংবাদ যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারে, তেমনি একটি মানবিক প্রতিবেদন অসহায় মানুষের জীবনে আশার আলো জ্বালাতেও পারে।

 

তিনি ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। সামান্য সহায়তাও যে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে, হংকং প্রবাসী ওই ত্রিপুরা নারীর এই উদ্যোগ তারই একটি উজ্জ্বল উদাহরণ।

মানবিকতা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথকে আরও সুগম করবে বলে মনে করছেন স্থানীয়রা।

ঈদকে সামনে রেখে গরুর হাটে র‍্যাব-৭ এর বিশেষ নজরদারি

আবুল বাশার চৌধুরী আর আমাদের মাঝে নেই

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও আশপাশের বিভিন্ন গরুর হাটে বিশেষ নজরদারি ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নিজাম উদ্দিনের নেতৃত্বে রামগড় ও চিকনছড়া গরুর হাট পরিদর্শন করা হয়।

এসময় বাজারের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ, নিরাপত্তা পরিস্থিতি যাচাই এবং হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন র‍্যাব কর্মকর্তারা।

পরিদর্শনকালে র‍্যাব সদস্যরা হাটে আগত গরু ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তারা কোরবানির পশুর হাটে যেন কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা, জাল টাকা লেনদেন, ছিনতাই কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান তারা।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নিজাম উদ্দিন বলেন, “ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের সমাগম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাব সার্বক্ষণিক মাঠে কাজ করছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত র‍্যাবকে অবহিত করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।”

পরিদর্শনকালে র‍্যাব-৭ ফেনীর টহল কমান্ডার ডিএডি আবদুল জলিলসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

×