| ১৫ জুন ২০২৬
শিরোনাম:

পানছড়িতে মারমা ঐক্য পরিষদ সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

পানছড়িতে মারমা ঐক্য পরিষদ সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা পানছড়ি উপজেলা শাখা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ আয়োজনে সংগঠনে তৃণমূল পর্যায়ে কর্মীদের সুসংগঠিত ও সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ জুন) বিকেলে পানছড়ি কুড়াদিয়াছড়া ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ কক্ষে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সাংগঠনিক সভাতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদে জেলা কমিটি সহ-সভাপতি সুইলাপ্রু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটি সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটি উপদেষ্টা মংমংশে মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

বক্তৃরা বক্তব্য বলেন, মারমা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা মূল উদ্দেশ্য।

রাজস্থলীর বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

পানছড়িতে মারমা ঐক্য পরিষদ সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামক এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উদ্ধেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী।

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হন চিংম্রাসিং মারমা। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার পরিবার অনেক খুজা খুজির পরও মেয়েটির কোনো সন্ধান পায়নি পরিবারটি। নিখোঁজ কিশোরী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো হদিস মিলেনি এখনো। নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবক গতকাল চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, শিক্ষার্থীর পরিবার একটি সাধারন ডায়েরী করেন। “নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে জানান।

রাঙ্গামাটিতে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় মাইকিং ও সতর্কবার্তা

পানছড়িতে মারমা ঐক্য পরিষদ সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

ছন্দ সেন চাকমা, রাঙ্গামাটি

রাঙ্গামাটিতে টানা অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ মাইকিং কার্যক্রম চালানো হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় রোববার (১৪ জুন) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরসভার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভেদভেদী পশ্চিম মুসলিম পাড়া, শিমুলতলী ও রুপনগর এলাকায় এ সচেতনতামূলক প্রচার চালানো হয়। অতিবৃষ্টির কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষের জানমালের ঝুঁকি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ দল মাঠে কাজ করে। মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য সতর্ক করা হয়। বিশেষ করে ভারী বর্ষণের সময় দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্যোগ মোকাবিলায় তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

​সারাদেশে কুষ্ঠরোগ নির্মূলের ঘোষণা

পানছড়িতে মারমা ঐক্য পরিষদ সংগঠন’কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

সিএইচটি বার্তা ​ডেক্স রিপোর্ট :

পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশ থেকে আগামী ২০৩০ সালের মধ্যেই কুষ্ঠরোগ নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছেন লেপ্রসি মিশনের কর্মকর্তারা। আজ রবিবার (১৪ জুন) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের এক অ্যাডভোকেসি সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।

​সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থার কার্যক্রম তুলে ধরেন লেপ্রসি মিশনের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা। তিনি জানান, ২০০১ সাল থেকে গত দুই যুগে পার্বত্য চট্টগ্রামে প্রায় ৫ হাজার কুষ্ঠরোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছে লেপ্রসি মিশন। বর্তমানে সংস্থাটি পার্বত্য অঞ্চলের ২৬টি উপজেলায় কুষ্ঠ নিয়ন্ত্রণে কাজ করছে। চিকিৎসার পাশাপাশি কুষ্ঠরোগী ও প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবে সংস্থাটি।

​কর্মকর্তারা কুষ্ঠ নির্মূলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা, হেডম্যান-কার্বারী, সুশীল সমাজ ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত অংশীজনদের কুষ্ঠরোগের লক্ষণ, সনাক্তকরণ ও চিকিৎসা বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়।

​অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শরীফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রশীদসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, ইমাম, এনজিও প্রতিনিধি এবং হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।

​সভা শেষে কুষ্ঠ নির্মূল কার্যক্রমকে গতিশীল করতে একটি জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম গঠন করা হয়। এতে লক্ষীন্দ্র চাকমাকে সভাপতি, মো. বাচ্চু মিয়াকে সহ-সভাপতি, শিলা আক্তারকে সম্পাদক এবং জ্ঞানপম চাকমাকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

×