বরকল উপজেলা আনসার ও ভিডিপি’ উদ্যোগে বৃক্ষরোপণ
মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
সারা দেশের ন্যায় রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বরকল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বরকল উপজেলা প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম। এসময় বরকল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মচারী এবং সদস্য-সদস্যাগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বরকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে সবুজায়ন ও পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগিয়ে নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও সুস্থ বরকল গড়ে তোলা সম্ভব হবে। এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান এই কর্মকর্তা।

| ১৩ জুলাই ২০২৬









