শিরোনাম:

খাগড়াছড়িতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

খাগড়াছড়িতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

 

সাইফুল ইসলাম, রামগড়ঃ

রাঙামাটির পাকুয়াখালীতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দরা। ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়া হত্যাকাণ্ড দীর্ঘ তিন দশকেও বিচার হয়নি বলে তারা অভিযোগ করেন।

বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা। নাগরিক পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এসময় সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদ এর খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ এস.এম. মাসুদ রানা, সহ-সভাপতি জাহিদ হাসান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সভাপতি মোঃ সোহেল রানা এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, পাকুয়াখালী হত্যাকাণ্ড পার্বত্য অঞ্চলের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হলেও এ পর্যন্ত এর বিচার হয়নি। তারা দাবি করেন, ঘটনার সাথে জড়িত সন্তু লারমাসহ সকল দায়ীদের বিচারের আওতায় আনা হোক। পাশাপাশি ইউপিডিএফ, জেএসএস, কেএনএফসহ পার্বত্য অঞ্চলের সশস্ত্র সংগঠনগুলোর খুন, গুম, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের তীব্র সমালোচনা করা হয়েছে। সংবিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের জনগণ ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃত।

তারা উল্লেখ করেন, ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাবেশে অংশগ্রহণকারীরা আরো জানান, বিচারহীনতার কারণে পার্বত্য চট্টগ্রামের মানুষ এখনও আতঙ্ক ও অসহায়তার মধ্যে রয়েছে। নিহত পরিবারগুলো দীর্ঘদিন ধরে ন্যায্য বিচার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সমাবেশ শেষে নাগরিক পরিষদের বিক্ষোভকারীরা শাপলা চত্বরে কমিশনের প্রধান ও সদস্যদের কুশপুত্তলিকা দাহ করে তাদের প্রতিবাদ জানান। বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন

খাগড়াছড়িতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়িঃ

খাগড়াছ‌ড়ির গুইমারা রি‌জিও‌নের আওতা‌ধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল ক্যাম্পেইন ক‌রে‌ছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ মে) সকালে উপ‌জেলার তাইন্দংয়ের দুর্গম সুধীল রঞ্জন হেডম‌্যানপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালিকে চিকিৎসা সেবা প্রদান ক‌রা হয়।

এতে গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন এফসিপিএস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন ও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী সি‌কিৎসা সেবাও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। একই সা‌থে স্কুল পড়ুয়া শিশু‌দের মা‌ঝে শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরণ করা হয়।

ক‌্যাম্পেইন চলাকা‌লিন প‌রিদর্শন ক‌রে উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

এসময় বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার।”  আর্তমানবতার সেবায় পাহা‌ড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামী‌তেও অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

এসময় মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও  মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলাম সহ উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বান্দরবানে প্রবেশ করার সময় ২১ রোহিঙ্গা নাগরিক আটক।

খাগড়াছড়িতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে প্রবেশের সময় সেনা চেকপোস্টে ২১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের রেইচা চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক হওয়া ব্যক্তিরা কক্সবাজার এলাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত সেনাসদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামিয়ে তল্লাশি চালায় এবং পরবর্তীতে তাদের আটক করা হয়।

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আলীকদমে কারিতাসের উদ্যোগে বিপণন কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ক প্রশিক্ষণ ‎

খাগড়াছড়িতে ৩৫ জন বাঙালি কাঠুরিয়াকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

 

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পি এ ই পি- ৩ প্রকল্প এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে বিপণন কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (৫ মে) বেলা ১১ ঘটিকার সময় আলীকদম বাজার সংলগ্ন অর্কিড রেস্টুরেন্ট হলরুমে বিপণন কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

‎কারিতাসের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বান্দরবান প্রকল্প অফিস হতে আগত জে পি ও এগ্রো ইকোলোজি মিস্টার উসিনু মার্মা, আলীকদম উপজেলার মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং সার্বিক সহযোগিতায় মাঠ সহায়ক শেফালী ত্রিপুরা, মংফ্রু মার্মা। এসময় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আলীকদম উপজেলার বিভিন্ন পাড়ার ৬টি কমিটির ৩০ জন সদস্যবৃন্দ।

‎প্রশিক্ষণ এর আলোচনা হিসেবে ন্যায্যমূল্য নির্ধারণ ও দরপত্র ব্যবস্থাপনা, বাজারে দর নির্ধারণ করা। পণ্যের গুণগত মান, গ্রেডিং ও প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ, কৃষি পণ্যের গ্রহনের মানদণ্ড। বাজারে তথ্য সংগ্রহ ও প্রচার। বাজার ব্যবস্থাপনার মৌলিক ধারণা। প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছ হিসাব পরিচালনা ইত্যাদি।

×