বিলাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও সভা অনুষ্ঠিত
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
রাঙ্গামাটির বিলাইছড়িতে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিলাইছড়ি উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির সহ-সভাপতি ইমাম হাসান সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয় সহ- সভাপতি আব্দুল বারেক খাঁ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সম্পাদক রেজাউল করিম রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও জাসাসের সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সর্দার, উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. নাসির, মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগম, কৃষকদলের সাধারন সম্পাদক ভিএল পাংখোয়া, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (মনি মেম্বার), জাসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মতিন, ২নং কেংড়াছড়ি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফ আলী, ছাত্রদলের মো. আকবর, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো.শাহরিয়ার, ১নং ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলী হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা (জ্যোতি প্রিয়), ইউনিয়ন বিএনপি’র সভানেত্রী ডালিয়া বড়ুয়া, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আলী আকবর। আরও উপস্থিত ছিলেন ববিতা চাকমা, বিদ্যাসাগর চাকমা, মোঃ রফিক, শহীদুল, জামাল, মো. কবির হোসেন, জনি মার্মাসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন শান্তি রায় চাকমা (রায়ধন)।

| ৩০ মে ২০২৬












