রাজস্থলীতে কুচকাওয়াজ মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
চাইথোয়াইমং মারমা, বিশেষ রিপোর্টার:
কুচকুওয়াজ মধ্যে দিয়ে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটি রাজস্থলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
(২৬ মার্চ) বৃহস্পতিবার সকালে ৩১ বার তোপধনীর মধ্য দিয়ে উপজেলা পরিষদে অবস্থিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মেম্বার, সহ সভাপতি ছকির আহম্মদ, সাবেক সভাপতি ও ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান মো: সোলেমান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ স্টেশনের ইন্সপেক্টর জুয়েল বড়ুয়া, জামাত আমির মৌলনা ফরিদ আহম্মদ, সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
ছবি ও ক্যাপসন: রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্টানে ইউএনও সেলিনা আক্তার।









