| ২৪ মে ২০২৬
শিরোনাম:

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটিকে “হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” ও “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”-র পুষ্পিত অভিনন্দন

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটিকে “হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” ও “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”-র পুষ্পিত অভিনন্দন

 

অরূপ বুমার মুৎসুদ্দী :

রাঙ্গামাটি পার্বত্য জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ এর নির্বাচিত নতুন নেতৃত্বকে “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” ও “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি” রাঙ্গামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে পুষ্পিত অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা এবং সংগ্রামী শুভেচ্ছা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ যথাক্রমে- সভাপতি: এ্যাড. শাহ আলম সিনিয়র সহ-সভাপতি: এ্যাড. বিপ্লব চাকমা সহ-সভাপতি: এ্যাড. মাকসুদা হক সাধারণ সম্পাদক: এ্যাড. শিশু মণি চাকমা যুগ্ম সাধারণ সম্পাদক: এ্যাড. উজ্জল তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক: এ্যাড. শহীদুল ইসলাম (বাবুল), সংস্কৃতি বিষয়ক সম্পাদক: এ্যাড. মামুন ভূইয়া, পাঠাগার সম্পাদক: এ্যাড. বিবরণ চাকমা, আইটি সম্পাদক: এ্যাড. গফুর বাদশা, সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দঃ এ্যাড. রহমত উল্লাহ, এ্যাড. হারুন অর রশিদ, এ্যাড. আলাল উদ্দিন, এ্যাড. বিউটি দত্ত (আঃবিঃ সম্পাদক, অত্র সংগঠন), এ্যাড. সাহেদা ইসলাম, এ্যাড. দীপেন চাকমা।

আমরা আশা করবো অত্র জেলার নির্বাচিত আইনজীবিদের নতুন নেতৃত্ব নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণ, পেশার মান ও মযার্দার উন্নয়ন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠাসহ একটি বৈষম্যমুক্ত দেশ ও জাতি বিনির্মানে নিরলস ভাবে কাজ করে যাবেন এই প্রত্যাশা।

 

সংগঠনের পক্ষে-

শুভেচ্ছাভিনন্দন :

শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দীর

সভাপতি

ইন্টুমনি তালুকদার

সাধারন সম্পাদক

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ

রাঙ্গামাটি পার্বত্য জেলা।

বাঘাইছড়িতে ১৬ হতদরিদ্রের মাঝে সরকারি যাকাত ফান্ডের সহায়তা বিতরণ

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটিকে “হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” ও “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”-র পুষ্পিত অভিনন্দন

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা-তে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি যাকাত ফান্ড। ইসলামিক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে যাকাতের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারি যাকাত ফান্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ শামসুল আলম সভাপতি, সোলায়মান সাধারণ সম্পাদক, শান্তিময় চাকমা সাংগঠনিক সম্পাদক

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটিকে “হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” ও “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”-র পুষ্পিত অভিনন্দন

 

বিশেষ প্রতিবেদক, রাঙ্গামা‌টি :

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমার দেশ ও এসএটিভি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ।

তিনি আরো বলেন, “রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও সংগঠন কাজ করবে।”

এমপি মাধবী মারমার সাথে ‘কাপ্তাই সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটিকে “হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ” ও “ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটি”-র পুষ্পিত অভিনন্দন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মাধবী মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা’। ​

শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলা শহরে এমপি মহোদয়ের নিজ বাসভবনে ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সদস্যরা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ​সাক্ষাতকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ​এ সময় উপস্থিত ছিলেন— ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা এবং অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ কাপ্তাই সুরের ধারার বর্তমান সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি অ্যাডভোকেট মাধবী মারমা সংগঠনের নান্দনিক উদ্যোগ ও সাংস্কৃতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ​পার্বত্য অঞ্চলের সংস্কৃতির বিকাশ ও তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে ‘কাপ্তাই সুরের ধারা’র যেকোনো কল্যাণমুখী উদ্যোগে আগামীতে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য।

×