| ২৪ মে ২০২৬
শিরোনাম:

কাপ্তাই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টায় কাপ্তাই উপজেলা এলাকায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ‘কিন্নরী’তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন এবং কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহমুদুল হাসান রুবেল।

এছাড়াও সভায় চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও সুপারিশ তুলে ধরেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে পাহাড় ধস ও যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে কাপ্তাইয়ের বিভিন্ন সড়কের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত কেটে ফেলার বিষয়ে সভায় তাগিদ দেওয়া হয়।

কাপ্তাইয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহনে অতিরিক্ত গাড়ি ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হয়। সমাজে বাল্যবিয়ে একটি বড় অভিশাপ উল্লেখ করে বক্তারা বলেন, “বাল্যবিয়েকে না বলুন”। যেকোনো মূল্যে বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

দুই দিন আগে বাংলাদেশের ভূখণ্ড রক্ষা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে প্রতিবাদ করায় বিজিবি প্রতিনিধিকে সভায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি কাপ্তাই বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)-এর প্রয়োজনীয়তা নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বিষয়টি উল্লেখ করে এখানে একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জোর দাবি জানান বক্তারা।

তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ‘মাদককে না’ বলার আহ্বান জানানো হয়। মাদকের বিস্তার রোধে যুবসমাজকে বেশি করে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা এলাকার চুরি রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় সচেতন মহলকে দায়িত্বশীল ভূমিকা রাখার এবং নিরাপত্তার স্বার্থে ব্যক্তি উদ্যোগে বাসা-বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেওয়া হয়।
​উপস্থিত সুধীজন ও সচেতন মহল কাপ্তাই উপজেলা প্রশাসনের এই পরিচ্ছন্নতা অভিযান এবং আইনশৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

বাঘাইছড়িতে ১৬ হতদরিদ্রের মাঝে সরকারি যাকাত ফান্ডের সহায়তা বিতরণ

কাপ্তাই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা-তে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি যাকাত ফান্ড। ইসলামিক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে যাকাতের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারি যাকাত ফান্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ শামসুল আলম সভাপতি, সোলায়মান সাধারণ সম্পাদক, শান্তিময় চাকমা সাংগঠনিক সম্পাদক

কাপ্তাই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিবেদক, রাঙ্গামা‌টি :

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমার দেশ ও এসএটিভি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ।

তিনি আরো বলেন, “রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও সংগঠন কাজ করবে।”

এমপি মাধবী মারমার সাথে ‘কাপ্তাই সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

কাপ্তাই মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মাধবী মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা’। ​

শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলা শহরে এমপি মহোদয়ের নিজ বাসভবনে ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সদস্যরা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ​সাক্ষাতকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ​এ সময় উপস্থিত ছিলেন— ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা এবং অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ কাপ্তাই সুরের ধারার বর্তমান সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি অ্যাডভোকেট মাধবী মারমা সংগঠনের নান্দনিক উদ্যোগ ও সাংস্কৃতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ​পার্বত্য অঞ্চলের সংস্কৃতির বিকাশ ও তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে ‘কাপ্তাই সুরের ধারা’র যেকোনো কল্যাণমুখী উদ্যোগে আগামীতে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য।

×