| ২৪ মে ২০২৬
শিরোনাম:

আলীকদমে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলীকদমে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদম উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৩ মে ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং উপজেলা প্রশাসন আলীকদম ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)- এর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‎সেমিনারে আলীকদম উপজেলা নির্বাহী অফসার মো.মনজুর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সাইন্টিফিক অফিসার ডা. মোঃ রাকিবুল হাসান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের কর্মকর্তা কাজী শামীম রেজা, প্রাণী সম্পদ কর্মকর্তা মিঠুন দাশ, সোনে ইন্টারন্যাশনালে উপজেলা কর্মকর্তা সাবারাং ত্রিপুরা, আলীকদম উপজেলা কারিতাসের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমাসহ, শিক্ষক, শিক্ষার্থী স্হানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

‎স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও প্রদর্শনী সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় ভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে মাটি ছাড়া ঘাস উৎপাদন ও উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার করে আধুনিক বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন এবং প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ও প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর পাশাপাশি আলীকদম উপজেলায় পাহাড়ে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীর উৎপাদিত পণ্য সামগ্রী,কাঁচা সবজিসহ নানা ধরণের ব্যবহার্য পণ্য প্রদর্শন করা হয়েছে।

‎ আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি এবং স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

বাঘাইছড়িতে ১৬ হতদরিদ্রের মাঝে সরকারি যাকাত ফান্ডের সহায়তা বিতরণ

আলীকদমে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা-তে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকারি যাকাত ফান্ড। ইসলামিক ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকার ১৭ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ৫ হাজার টাকা করে মোট ৮৫ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে যাকাতের চেক তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সরকারি যাকাত ফান্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ শামসুল আলম সভাপতি, সোলায়মান সাধারণ সম্পাদক, শান্তিময় চাকমা সাংগঠনিক সম্পাদক

আলীকদমে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

বিশেষ প্রতিবেদক, রাঙ্গামা‌টি :

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠার প্রত্যয় রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ ঘটেছে। সাংবাদিকদের পেশাগত অধিকার সংরক্ষণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং গণমাধ্যম কর্মীদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে গত শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যমুনা টিভির স্টাফ রিপোর্টার এসএম শামসুল আলমকে সভাপতি, দৈনিক আমার দেশ ও এসএটিভি প্রতিনিধি মোহাম্মদ সোলায়মানকে সাধারণ সম্পাদক এবং ফিন্যানশিয়াল এক্সপ্রেস এর প্রতিনিধি শান্তিময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলায় কর্মরত ৫০ জন সংবাদকর্মীকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়।

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি এসএম শামসুল আলম বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতা পেশা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ, ভুয়া তথ্যের বিস্তার, পেশাগত অনিরাপত্তা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজনীয়তা থেকেই “রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন”-এর আত্মপ্রকাশ।

তিনি আরো বলেন, “রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই সাংবাদিকরা যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতেও সংগঠন কাজ করবে।”

এমপি মাধবী মারমার সাথে ‘কাপ্তাই সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

আলীকদমে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মাধবী মারমার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘কাপ্তাই সুরের ধারা’। ​

শনিবার (২৩ মে) সকালে বান্দরবান জেলা শহরে এমপি মহোদয়ের নিজ বাসভবনে ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সদস্যরা এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ​সাক্ষাতকালে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমাকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ​এ সময় উপস্থিত ছিলেন— ‘কাপ্তাই সুরের ধারা’ পরিবারের সভাপতি প্রদীপ মল্লিক, সাধারণ সম্পাদক খোদেজা আক্তার ভাষা, যুগ্ম সম্পাদক অর্ণব মল্লিক, অর্থ সম্পাদক জ্যাকলিন তঞ্চঙ্গ্যা এবং অভিভাবক প্রতিনিধি নুম্যাইচিং মারমা সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

শুভেচ্ছা বিনিময় শেষে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নেতৃবৃন্দ কাপ্তাই সুরের ধারার বর্তমান সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এমপি অ্যাডভোকেট মাধবী মারমা সংগঠনের নান্দনিক উদ্যোগ ও সাংস্কৃতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ​পার্বত্য অঞ্চলের সংস্কৃতির বিকাশ ও তরুণ প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে ‘কাপ্তাই সুরের ধারা’র যেকোনো কল্যাণমুখী উদ্যোগে আগামীতে সব ধরনের সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন সংসদ সদস্য।

×