| ৭ জুন ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা

কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পার্বত্য ও সীমান্তবর্তী অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য অধিকার ও জেন্ডার সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে চার উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক জেন্ডার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৭ জুন) বেলা ১১টায় কাপ্তাইয়ের কর্ণফুলী সংলগ্ন এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘কমপ্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (CCHP)’-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিল ফ্লাওয়ার’ (HILL FLOWER)-এর ব্যবস্থাপনায় এবং শেড (SHED), হোপ-অ্যাকশন-ট্রান্সফরমেশন ও জার্মানির দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ (Brot für die Welt)-প্রোটেস্ট্যান্ট ডেভেলপমেন্ট সার্ভিসের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবির খেয়াং-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিসিএইচপি (CCHP)-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। অনুষ্ঠানে জেন্ডার সমতা, সামাজিক সচেতনতা এবং প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মূল প্রবন্ধ ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সঞ্জিত তঞ্চঙ্গ্যা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেনিফার অজান্তা তঞ্চঙ্গ্যা।

এছাড়াও মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন বেসিক মেডিকেল ওয়ার্কার ঞোম্রাচিং মারমা এবং পপি তঞ্চঙ্গ্যা। ​কর্মশালায় কাপ্তাই, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি এবং রাজস্থলী—এই চার উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। উন্মুক্ত মতবিনিময় পর্বে সাংবাদিকরা পার্বত্য ও সংলগ্ন এলাকার জেন্ডার ভিত্তিক বৈষম্য, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নানা গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপন করেন। ​

প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান বলেন, “পার্বত্য জনপদে জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা প্রশংসনীয়। চার উপজেলার সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো নীতি-নির্ধারকদের কাছে পৌঁছে দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।”

সভাপতির বক্তব্যে ডাঃ প্রবির খেয়াং বলেন, স্বাস্থ্য ও জেন্ডার সচেতনতা একে অপরের পরিপূরক। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিতে তিনি গণমাধ্যমকর্মীদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।​ কর্মশালায় আমন্ত্রিত গণমাধ্যমকর্মীসহ ‘হিল ফ্লাওয়ার’ সংস্থার মাঠকর্মী ও কর্মকর্তা মিলিয়ে প্রায় ৩০ জন উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী দিনে জেন্ডার সমতা ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় মিডিয়া ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যকার পারস্পরিক সমন্বয় ও নেটওয়ার্কিং আরও বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি দাবি: কাল রাঙ্গামাটিতে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা

 

রিপন মারমা কাপ্তাই :

খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে রাঙ্গামাটিতে এক বিক্ষোভ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। ​আগামীকাল (৮ জুন) সোমবার সকাল ১১:০০ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন (আরজেইউ) ও রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে।​ কর্মসূচি সফল করতে রাঙ্গামাটিতে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আজ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এক প্রস্তুতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আজকের জরুরি সভায় উপস্থিত হয়ে কর্মসূচিকে বেগবান করার জন্য সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। সেই সাথে আগামীকালকের মানববন্ধনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে। নেতৃবৃন্দ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পুনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা

কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা

 

স্টাফ রিপোর্টার :

অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবীতে রাঙ্গামাটি’তে আগামী সোমবার (৮ জুন) ’২৬ খ্রিঃ বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে এ শান্তিপূর্ণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ২৯৯নং রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারপূর্বক তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবীতে এই স্মারকলিপি প্রদান কর্মসূচীর ঘোষণা।

কর্মসূচীর মূল দাবী হলো- অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা।

ঘোষিত কর্মসূচী অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হবে। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য আয়োজকরা রাঙ্গামাটি জেলার নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

রাজস্থলীতে ইউএনও পদ শূন্য : প্রশাসনিক দাপ্তরিক কাজে স্থানীয়দের সেবা জনভোগান্তি

কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ রিপোর্টার:

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শূন্য এক মাসের অধিক। ইউএনওর পদ শূন্য থাকায় প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম অনেকটা স্থবিরতা ও ধীরগতি হয়ে পড়েছে। ভূমি বিষয়ক শুনানি, জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন সংশোধন, সভার আয়োজন, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং অন্যান্য নিয়মিত কার্যক্রম সম্পাদনে সমস্যা হচ্ছে এবং এতে স্থানীয় সেবাপ্রার্থীদের ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ করেছেন অনেকে।

রাজস্থলী ইউএনও পদটি বিগত একমাসের অধিক শূন্য থাকায় জনভোগান্তির শিকার বিষয়টি রাঙামাটির ডিসি, জেলা প্রশাসক নাজমা আশরাফী জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করেছেন বলে সিএইচিটি বার্তা প্রতিবেদকে জানিয়েছেন। সাধারণত, ইউএনও’র তত্ত্বাবধানে উপজেলার অতিরিক্ত দায়িত্বরত সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। ইউএনও ভূমি বিষয়ক শুনানি গ্রহণ, বিভিন্ন সভা আয়োজন, উন্নয়ন প্রকল্পের তদারকি, ত্রাণ বিতরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য সরকারি কার্যক্রম পরিচালনা বিধি মোতাবেক পরিচালনা ও তদারক করে থাকেন। ইউএনও শূন্য থাকার কারণে এসব কার্যক্রম সম্পাদনে সমস্যা হচ্ছে বলে সরেজমিনে কথা বলে জানা যায়।

সরেজমিনে দেখা যায়, ভূমি বিষয়ক শুনানি এবং উন্নয়ন প্রকল্পের কাজগুলো সময় মতো না হওয়ায় সাধারণ মানুষ নানান ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়াও জরুরি প্রয়োজনে সরকারি বিভিন্ন সেবার জন্য মানুষ ইউএনও অফিসে গিয়ে সেবা পাচ্ছে না। তাছাড়া ইউএনও না থাকার কারণে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং এবং সিদ্ধান্ত গ্রহণেও সমস্যা দেখা যাচ্ছে। উপজেলার সচেতন মহল মনে করছেন, রাজস্থলী উপজেলায় দ্রুত ইউএনও পদায়ন করা জরুরি। যাতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে পারে, জনগণের ভোগান্তি দূর করা সম্ভব হয়।

উল্লেখ্য, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ময়মনসিংহ জেলা সদরে বদলী হওয়ার পর রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব নেন। তিনি সপ্তাহে বা দুই সপ্তাহে একবার এসে অফিস করেন। যার ফলে মুলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ জনগণ।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী গণমাধ্যম কে  জানান, তিনি রাজস্থলীতে ইউএনও পদ শূন্য থাকার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবগত করেছেন। খুব শিগগিরই ইউএনও পদ পূরণে কর্তৃপক্ষ নিকট জানানো হল এর পর  ব্যবস্থা নেবে বলে নিশ্চিত করেন।

×