বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলার উদ্বোধন
আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়িতে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়-এর সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালী্যা বের করা হয় এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়েস চাকমা-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাহমাতুল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ, মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিশা, বাঘাইছড়ি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন মৌজার হেডম্যান-কারবারি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা ভূমি সেবার ডিজিটালাইজেশন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
আয়োজকরা জানান, ভূমি মেলা ২০২৬ উপলক্ষে বিভিন্ন তথ্যসেবা স্টল, সচেতনতামূলক কার্যক্রম এবং জনগণের জন্য সরাসরি ভূমি সেবা প্রদান করা হবে।

| ২০ মে ২০২৬











