| ১২ আগস্ট ২০২৬
শিরোনাম:

যুবসমাজের দক্ষতা উন্নয়নে রুমায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

যুবসমাজের দক্ষতা উন্নয়নে রুমায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

 

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:

“দক্ষতার গড়ি সম্মিলিত ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রুমায় আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) রুমা সদরের জাইঅং পাড়ায় ইসিসির মাল্টি অ্যাক্টিভিটি রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রকল্পের সুপারভাইজার সিটিপার বমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বলরাম চন্দ্র বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা। আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ কর্মকর্তা মো. হানিফ ও প্রকল্পের সমাজকর্মী চম্পা বম। অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, যুব প্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় তরুণদের কাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য যুবসমাজের ভূমিকা বিষয় নিয়ে আলাপ – আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে তরুণদের কর্মজীবনে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানটি পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) সহযোগিতায় বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ (সিআইবি)।

আয়োজকরা বলেছেন , তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে হবে। এ জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও বিভিন্ন বিষয়ে সহায়ক হিসেবে কার্যক্রম আরও জোরদার করা দরকার।

এদিকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রুমা থানা পাড়ায় ‘আগাপে’র উদ্যোগেও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । এতে তরুণদের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ – আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত 

যুবসমাজের দক্ষতা উন্নয়নে রুমায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বিলাইছড়িতে – “ভিন্ন প্রক্ষাপট, অভিন্ন আকাঙ্খা ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।

বুধবার (১২ই আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক সভা আয়োজন করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন এবং সভপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জবা রানী বড়ুয়া।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এসআই (নিঃ) মোঃ সিরাজ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়াসহ যুবরা উপস্থিত ছিলেন।

রামগড়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, প্রতিবন্ধীদের হুইল-চেয়ার বিতরণ

যুবসমাজের দক্ষতা উন্নয়নে রুমায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যক্তির মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

এ সময় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে মোট ১৭টি হুইলচেয়ার বিতরণ করা হয়। এর মধ্যে গুরুতর প্রতিবন্ধী রোগীদের ব্যবহারের জন্য ৩টি হুইলচেয়ার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেহান উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা সরকারের এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

হাতি বাঁচলে বন বাঁচবে”: কাপ্তাইতে বিশ্ব হাতি দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

যুবসমাজের দক্ষতা উন্নয়নে রুমায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

“হাতি বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে আমরা বাঁচব” এবং “বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব হাতি দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে কাপ্তাই রেঞ্জ ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা মিলনায়তনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

​সহকারী বনসংরক্ষক (এসিএফ) মুহাম্মদ জামাল হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং কাপ্তাই তথ্য সহকারী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বী সরকার, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ এবং ডেপুটি রেঞ্জার মো. মিঠু তালুকদার।

আলোচনা সভায় বক্তারা বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানব-হাতি সংঘাত নিরসনে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, হাতি আমাদের প্রকৃতি ও পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ। বনের জীববৈচিত্র্য রক্ষায় হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করা এবং মানব ও হাতির শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তোলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষার অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

×