ফাগুনের শুভেচ্ছায় প্রিয়জনদের নিয়ে ভালোবাসা দিবসে সময় কাটালো আন্তর্জাতিক বিশ্বতান দল
বিশেষ প্রতিবেদক :
সবার মন হাসুক বাসন্তী রংয়ের বৈচিত্র্যময় স্বকীয়তায়। চির সুন্দরের বর্ণিল ঋতু বসন্ত। এই ঋতুর আগমনী ক্ষণ পহেলা ফাল্গুন। প্রতিবছর এ দিনটিকে কত আবেগ, কত অনুভব, কত আনন্দ সুখস্মৃতিতে মাতিয়ে রাখা যায় এবং একটি সুষ্ঠু সার্বজনীন অংশগ্রহণমূলক উৎসবমুখর আবহ ছড়িয়ে আন্তর্জাতিক বিশ্বতান সংগঠন তাতেই বদ্ধপরিকর।
এ ঋতুর আগমনী বার্তা দিগ্বিদিক জয়ের দামামা বাজিয়ে জানান দিতে আন্তর্জাতিক বিশ্বতান টীম ফাগুনের শুভেচ্ছায় প্রিয়জনদের নিয়ে ভালোবাসা প্রকাশে ব্যস্ত ছিলো। দিন-মাস-বছর যতই গড়িয়েছে, ততই এ বসন্ত উৎসব নিজস্বতার পরিসর আরো ব্যাপকতা ছড়িয়ে এ ঋতু আরো বিস্ময়কর হয়ে উঠেছে। গতকাল তেমনি এক বর্ণাঢ্য রঙের পসরা সাজিয়ে ঋতুরাজকে বিভিন্ন সংগঠন চট্টগ্রাম বরণ করেছে বসন্তের আগমনী সংগীত, নৃত্য, কবিতা, কথা, বসন্তবরণ শোভাযাত্রা, যন্ত্রসংগীত ও ঢোলবাদনের তালের মায়ায়।
সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত উৎসবমুখর ছিলো সংস্কৃতিপ্রিয় নানান মনের পদচারণায়। নগরীর জামালখান চেরাগী পাহাড় মোড়ে জমে উঠেছে যেন উৎসবের এক জংশন। যেখান থেকে সংস্কৃতির প্রতিটি প্লাটফর্মে পৌঁছে দেওয়া হচ্ছে বসন্তের উদ্বেলিত অনুরণ আবহ! এতে প্রাণস্পন্দন ছিলো চট্টগ্রামের বিভিন্ন প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক সংগঠনের অনন্য পরিবেশনা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতানের উপদেষ্টা অরুণ সেনগুপ্ত, সিনিয়র যুগ্ম সচিব শীলা মিত্র, প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, নবনির্বাচিত সভাপতি অপর্ণা রায় চৌধুরী, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক নিভু সেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোনিয়া দাশ প্রমুখ।
আন্তর্জাতিক বিশ্বতান ফাগুনের বিশ্ব ভালোবাসার জয় হোক শুদ্ধ শিল্প সংস্কৃতির। জয় হোক সবার সাথে আপনার দৃঢ় সখ্যতার। জয় হোক অবিপনেয় এ শিল্পের নিবিড় পথচলা। জয় হোক বসন্ত উৎসবের এইদিনটি শুভ আনন্দময় হোক।













