শিরোনাম:

পাহাড়ে প্রাথমিক চিকিৎসা সেবায় বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আলীকদম সেনা জোন

পাহাড়ে প্রাথমিক চিকিৎসা সেবায় বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আলীকদম সেনা জোন


‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা দূর করে জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

‎রবিবার (৫ এপ্রিল) সকাল ৯ ঘটিকাট সময় আলীকদম সেনাজোনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দূর্গম প্রান্তিক জনগোষ্ঠীর পাহাড়ি বেকার যুবকদের কে বিনামূল্য প্রশিক্ষণের মাধ্যমে জরুরি চিকিৎসাসেবা ও নার্সিং প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এমন মানবিক এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

‎তথ্য সূত্রে জানা যায়, পাহাড়ি দুর্গমতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে জরুরি মুহূর্তে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রায়ই অসম্ভব হয়ে ওঠে। এমন বাস্তবতায় স্থানীয় পর্যায়ে তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে আলীকদম উপজেলার ২২টি পাড়া থেকে ২৭ জন (১৯ জন পুরুষ ও ৮ জন নারী) উদ্যমী প্রশিক্ষণার্থীকে বাছাই করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবার নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করবেন।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হচ্ছে বিভিন্ন জীবনরক্ষাকারী কৌশল। এর মধ্যে রয়েছে তীব্র রক্তক্ষরণ নিয়ন্ত্রণ, ক্ষত ও জখমের সঠিক ব্যবস্থাপনা, হাড় ভাঙা ও শারীরিক আঘাতের জরুরি সেবা, সাপের কামড়, অগ্নিকাণ্ড ও পানিতে ডোবার ঘটনায় তাৎক্ষণিক করণীয়, অচেতন রোগীর শ্বাস-প্রশ্বাস সচল রাখা এবং নিরাপদে দ্রুত হাসপাতালে স্থানান্তরের পদ্ধতি।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মো. আবুল হাসান পলাশ,পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম, ক্যাপ্টেন মুহাম্মদ আলী তাওহীদ, জোনাল স্টাফ অফিসার (ZSO) আলীকদম সেনাজোন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান।



‎বক্তারা বলেন, দুর্ঘটনার পর প্রথম কয়েক মিনিট—যা ‘গোল্ডেন আওয়ার’ নামে পরিচিত—জীবন বাঁচানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের মধ্যে যে দক্ষতা ও সচেতনতা তৈরি হবে, তা দুর্গম পাহাড়ি এলাকায় একটি শক্তিশালী মানবিক সুরক্ষা বলয় গড়ে তুলবে।

‎বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে তাদের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের আস্থা আরও সুদৃঢ় করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে দুর্গম অঞ্চলের জরুরি চিকিৎসাসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শতাধিক বৌদ্ধ ভিক্ষুকে পিন্ডদান দিলেন দীঘিনালা ভৈরফা এলাকাবাসি

পাহাড়ে প্রাথমিক চিকিৎসা সেবায় বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আলীকদম সেনা জোন

 

রুপম চাকমা, দিঘীনালা :

দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শতাধিক বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান কর্মসূচি পালন করেছেন ভৈরফা এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার ৯ এপ্রিল ভোর সকালে ভৈরফা সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী নিয়ে ভিক্ষুদের দান করেন। সকাল থেকেই নারী-পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে বিহার প্রাঙ্গণে সমবেত হন। পরে বৌদ্ধ ভিক্ষুদের সারিবদ্ধভাবে বসিয়ে ভাত, তরকারি, ফলসহ নানা ধরনের খাবার পিণ্ডদান করা হয়।

অনুষ্ঠানে ভিক্ষুরা দান গ্রহণের পর ধর্মদেশনা প্রদান করেন এবং দাতাদের কল্যাণ কামনায় প্রার্থনা করেন। এ সময় তারা মানবকল্যাণ, শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।

আয়োজকরা জানান, পিণ্ডদান বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষঙ্গ, যা দানশীলতা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠানে পরম পুজ্য শ্রদ্ধেয় নন্দপাল মহাস্থবির ভান্তে বলেন, পিণ্ডদান বৌদ্ধ ধর্মের একটি মহৎ দানশীলতার অনুশীলন, যা মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তিনি বলেন, “দান মানুষের লোভ-লালসা দূর করে এবং পরের প্রতি সহমর্মিতা সৃষ্টি করে। পিণ্ডদানের মাধ্যমে গৃহীরা পুণ্য সঞ্চয় করেন এবং তা তাদের ইহকাল ও পরকালে মঙ্গল বয়ে আনে।

তিনি আরও বলেন, বর্তমান সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দান, শীল ও ভাবনার চর্চা অত্যন্ত প্রয়োজন। সবাইকে ধর্মীয় মূল্যবোধ ধারণ করে সৎ ও ন্যায়পরায়ণ জীবন যাপনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি দাতাদের কল্যাণ কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন।

এ সময় শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও ধর্মপ্রাণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন এবং ধর্মীয় পরিবেশে পিণ্ডদান কার্যক্রম সম্পন্ন হয়।

দিঘীনালায় ৫ দিনব্যাপী বৈসাবি মেলার উদ্বোধন

পাহাড়ে প্রাথমিক চিকিৎসা সেবায় বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আলীকদম সেনা জোন

 

রুপম চাকমা, দিঘীনালা :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বৈসাবিকে কেন্দ্র করে ৫ দিনব্যাপী বৈসাবি মেলার উদ্বোধন করা হয়েছে। ৮ এপ্রিল সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয়। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিঝু উদযাপন কমিটির আহবায়ক ও দিঘীনালা ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা সার্কেল চীপ বেরিষ্টার দেবাশীষ রায়। অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন শ্রী বিমল কান্তি চাকমা সভাপতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটি ও সাবেক মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেস চাকমা, সচেতন নাগরীক সমাজের সদস্য সমির চাকমাসহ জনপ্রতিনিধি এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্টানে চাকমা সার্কল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেন, বৈসাবি শুধু একটি উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের মানুষের ঐতিহ্য, সংস্কৃতি এবং পারস্পরিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই মেলা সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে এনে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। মেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, খাবার এবং সাংস্কৃতিক উপস্থাপনা দর্শনার্থীদের৷ আকর্ষণ করছে। শিশু-কিশোরদের জন্য রাখা হয়েছে নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নাচ, গান ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এই মেলা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মেলাটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা। বৈসাবি মেলার মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়বে—এমনটাই প্রত্যাশা সকলের।

গালেংগ্যা ইউনিয়ন পরিষদে অনিয়ম ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

পাহাড়ে প্রাথমিক চিকিৎসা সেবায় বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে আলীকদম সেনা জোন

 

রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবায় অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এসব অনিয়ম চললেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর হিসেবে ইউনিয়ন পরিষদ সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স, পরিচয়পত্রসহ নানা সেবা পেতে জনগণকে এই প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয়। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতেও চেয়ারম্যান ও সদস্যদের উপর নির্ভর করতে হয়। কিন্তু বাস্তবে এসব সেবা নিতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে জন্মনিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শেষ নেই বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, একটি জন্মনিবন্ধন অনলাইনে করতে ২০ থেকে ৩০ দিন, কখনো তারও বেশি সময় লাগছে। এছাড়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা প্রতিটি জন্মনিবন্ধনের জন্য ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন, যা সরকার নির্ধারিত ফি-এর চেয়ে কয়েকগুণ বেশি।

স্থানীয় এক ব্যক্তি বলেন, একটি জন্মনিবন্ধনের জন্য ৩০০ টাকা দিতে হয়। সরকার তো এত টাকা নির্ধারণ করেনি, তাহলে আমরা কেন দেব? একই ইউনিয়নের শিক্ষার্থী রিপন ম্রো জানান, জন্মনিবন্ধন করতে ইউনিয়নে না পেয়ে রুমা উপজেলা সদরে যেতে হয়, এতে যাতায়াতে প্রায় ৪০০/১০০০ টাকা খরচ হয়। সব মিলিয়ে একটি জন্মনিবন্ধন করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। সরকারি ফি অনুযায়ী, জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য দেশে সর্বোচ্চ ৫০ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে সাধারণ মানুষের কাছ থেকে তিন থেকে পাঁচ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডিজিটাল সেন্টার উদ্যোক্তা জানান, আমাদের নির্ধারিত কোনো বেতন নেই। অতিরিক্ত টাকা নিতে হয় এবং এই টাকা একা আমরা নেই না—চেয়ারম্যান, সদস্য ও সচিবদেরও ভাগ দিতে হয়। এছাড়া জন্মনিবন্ধন করতে গেলে নানা অজুহাতে সাধারণ মানুষকে বারবার ঘোরানো হয়। কখনো বিদ্যুৎ নেই, কখনো সার্ভার সমস্যা, আবার কখনো সংশ্লিষ্ট কর্মকর্তা অনুপস্থিত—এভাবে দিনের পর দিন হয়রানি পোহাতে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। শুধু জন্মনিবন্ধনই নয়, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতেও ঘুষ ও অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। ইউনিয়নের উন্নয়ন খাতে বরাদ্দ অর্থ আত্মসাত ও কাজ না করেই টাকা উত্তোলনের অভিযোগও উঠেছে চেয়ারম্যান মেনরত ম্রোর বিরুদ্ধে।

এ বিষয়ে ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নাগরিক সেবা সহজ ও স্বচ্ছ করার দাবি জানিয়েছেন।

×