বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
বিলাইছড়ি উপজেলা কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা ঘাট হতে উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় নিজেই উপস্থিত থেকে এইসব চারা বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার অনুময় চাকমা, বদিউল আলম, রুবেল বড়ুয়া, সুকান্ত কুমার মদক, থুইপ্রু কার্বারী, বিশ্বজিৎ চাকমা, বীথিময় তঞ্চঙ্গ্যা, সূর্য কুমার তঞ্চঙ্গ্যা প্রমূখ।
জানা গেছে, কাজুবাদাম ও কপি গবেষণা ও উন্নয়ন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায়, কফি বাণিজ্যিক প্রকল্প, কাজুবাদাম বাদাম প্রকল্প, কফি জাত ও পদ্ধতি প্রকল্প, কাজুবাদাম জাত ও প্রদর্শনী প্রকল্পের আওতায় ১৩ জনের মধ্যে ৬৪৩৫টি চারা ফারুয়া, বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নে বিতরণ করা হয়েছে।

| ১২ জুন ২০২৬









