দুর্গম সাজেক পাহাড়ে চিকিৎসা সেবায় শেষ ভরসা বিজিবি
রুপম চাকমা, দিঘীনালা :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুর্গম ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট ৫৪ বিজিবির উদ্যোগে মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ দুর্গম সাজেক পাহাড় অঞ্চলে বসবাসরত মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আবারও মানবিক উদ্যোগ নিয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ-এর দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশক্রমে দুর্গম সাজেক ইউনিয়নের মোগলী পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি পাহাড়ি এলাকায় গিয়ে শিশু, নারী ও বৃদ্ধসহ প্রায় ১০০ জন অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।

এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি আরও বলেন, বিজিবির এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা বর্ডার গার্ড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
উপকারভোগী এক ব্যক্তি বলেন দুর্গম এলাকা হওয়াতে চিকিৎসা না পেয়ে আমরা খুবই কষ্টে দিন কাটাচ্ছি তাই বিজিবির এই উদ্দ্যোগকে আমরা এলাকাবাসিরা সাধুবাদ জানায়।














