শিরোনাম:

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের সংকট’কে কেন্দ্র করে লাইসেন্স বিহীন যানবাহন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান এ পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ।

আজ শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. মাইদুল ইসলাম, দীঘিনালা থানার উপ-পরিদর্শক চয়ন শীল এবং সহকারী উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

দেশের সৃষ্টি বর্তমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়া সিএনজি ও মাহিন্দ্র চালক এবং লাইনম্যানদের অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা ও জরিমানার আওতায় আনা হবে বলে জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং আইন মান্য করে যানবাহন চলাচলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

কাপ্তাইয়ে প্রশাসনের কঠোর মনিটরিং জ্বালানি তেল বিক্রিতে ফিরেছে শৃঙ্খলা

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধব :

সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকটের অযুহাতে যখন বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে অস্থিরতা বিরাজ করছে, তখন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত মনিটরিং এর ফলে তেল বিক্রয়ের স্টেশন গুলোর ডিলারদের মাঝে স্বচ্ছতা ফিরে আসার ফলে  কাপ্তাইয়ের ফিলিং স্টেশন ও খুচরা বাজারগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

​সরেজমিনে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারি বিপণন সংস্থা ‘পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড’-এর নিবন্ধিত ডিলার ‘মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশন’ থেকে নিয়মিত ও সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহ করছেন চালক ও সাধারণ ক্রেতারা। সংকটের দোহাই দিয়ে এখানে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি বা বাড়তি দাম নেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এখানে প্রতি লিটার অকটেন ১২০ টাকা এবং ডিজেল ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কাপ্তাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে উপজেলার মূল ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি পাড়া-মহল্লার খুচরা দোকানদারদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। এই তদারকিতে সক্রিয় ভূমিকা রাখছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। ফলে মজুদদারি বা কালোবাজারির কোনো সুযোগ থাকছে না।

​কাপ্তাই ফিলিং স্টেশনের ম্যানেজার হোসাইন মোহাম্মদ ইসমাইল জানান, বর্তমানে তারা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রিয়ে সেবা দিচ্ছেন। খুচরা টাকার সংকটের কারণে অনেক সময় লেনদেনে জটিলতা এড়াতে গ্রাহকদের জনপ্রতি ২০০ টাকার তেল (প্যাকেজ হিসেবে) প্রদান করা হচ্ছে।

​তিনি আরও জানান, স্টেশনে প্রতিদিনের স্বাভাবিক টার্গেট ২৫০ লিটার থাকলেও বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের ব্যাপক চাপের কারণে দৈনিক প্রায় ১ হাজার লিটার পর্যন্ত তেল বিক্রি হচ্ছে। কাপ্তাই পর্যটন এলাকা হওয়ার পাশাপাশি রাঙ্গামাটি সদর, রাঙ্গুনিয়া ও লিচু বাগানসহ বিভিন্ন দূরবর্তী এলাকা থেকেও চালকরা তেল নিতে কাপ্তাই এসে ভিড় করছেন।

​তেল নিতে আসা এক মোটরসাইকেল চালক জানান, “অন্যান্য অনেক জায়গায় তেল পেতে ভোগান্তি ও বাড়তি দামের কথা শুনছি, কিন্তু কাপ্তাইয়ে আমরা সঠিক সময়ে এবং নির্ধারিত দামেই তেল পাচ্ছি। প্রশাসনের নিয়মিত তদারকি থাকায় আমরা সাধারণ মানুষ অনেক স্বস্তিতে আছি।

​সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত মনিটরিং এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার কারণেই কাপ্তাইয়ে জ্বালানি বাজারে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। জনস্বার্থে এই কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দেড় শতাধিক রোগী পেলো চিকিৎসা সেবা

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

 

বিশেষ প্রতিবেদক, খাগড়াছড়িঃ

পার্বত্য জেলার খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে স্থানীয় অসহায়, দারিদ্র্য ও দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

সিন্দুকছড়ি জোন সদর থেকে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে এ মেডিকেল ক্যাম্পিং কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে মোট দেড় শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়। যার মধ্যে শতাধিক উপজাতি এবং বাকিগুলো বাঙালি ৩ সম্প্রদায়ের জনগোষ্ঠী। বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি সকল রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোগীরা উচ্ছসিত ছিলো।

বাঘাইছড়িতে যুবদল নেতার স্থায়ী বহিষ্কার

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

 

‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌর শাখার এক নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ‎ ‎শনিবার (২৮ মার্চ) সকালে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য মোঃ নূর কবিরকে সকল সাংগঠনিক পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাঙ্গামাটি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। একই সঙ্গে বাঘাইছড়ি পৌর শাখার আহ্বায়ক মোঃ নিছাম উদ্দিন ও সদস্য সচিব ওমর ফারুক সিদ্ধান্তটি অনুমোদন করেন। ‎ ‎

এছাড়া, বহিষ্কৃত ওই নেতার সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

×