বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :
বিলাইছড়িতে কমমূল্যে তরমুজ পাওয়া যাচ্ছে। যা হাতের নাগালে। গরম সিজনে বিক্রয়ও বেশ ভালো। ছোট তরমুজের দাম ২০ টাকা প্রতি পিস এবং বড় তরমুজ একটি ৩০০ টাকা মাত্র।
সরেজমিনে দেখতে গিয়ে এবং তাদের সঙ্গে কথা বলে ক্রেতা ও বিক্রতারা এ তথ্য জানান।
ব্যবসায়ী মোঃ ফারুক, বাচ্চু মিঞা ও হোসেন আলী আরও জানান, তারা রাঙ্গামাটির মাইনী, লংগদু ও কাপ্তাই তরমুজ চাষী ও ব্যবসায়ীদের সঙ্গে শতকরা হিসেবে কিনে নেন।এবং বিলাইছড়ি বাজারে বিক্রি করেন। তীব্র গরমে ছোট তরমুজগুলো বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি ক্রয় করতে দেখা গেছে। পাশাপাশি দুরদুরান্ত থেকে আসা ব্যক্তিরা বেশি বড় তরমুজ কিনতে দেখা গেছে।

অন্য দিকে জানা গেছে, বিলাইছড়িতে যথেষ্ট পরিমাণে পতিত জমি না থাকার কারণে, এবং জলে ভাসা জমি গুলোতে ধান চাষ ও দেরিতে ভেসে উঠার ফলে এই উপজেলায় তরমুজ চাষ কম হয়। বাইরে থেকে এনে বিক্রয় করা হয়। জমি বাছাই করে কৃষি অফিসের পরামর্শ নিয়ে যদি ঠিকঠাক ভাবে করতে পারলে এখানেও ব্যাপক সম্ভাবনা হবে।




















