মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম:

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম
3 বার পড়া হয়েছে
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

 

রুপম চাকমা, দিঘীনালা :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং লায়ন্স ক্লাব ও রোটারি ক্লাব চট্টগ্রামের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

চিকিৎসা সেবায় অংশ নেন লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল এবং দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন। দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।এ সময় ক্যাম্প পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন। তিনি বলেন, পার্বত্য এলাকায় চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। বিশেষ করে চক্ষু চিকিৎসা সেবার ঘাটতি পূরণে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ৩:৪৬ পিএম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-

বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে ছুঁটে আসেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক  VL পাংখোয়া। মঙ্গলবার (২১ এপ্রিল)  দুপুরে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তয় তলায় তিনি প্রিয় নেতা সভাপতির সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে কথাবার্তা বলেন। এবং সভাপতির সুবিধা-অসুবিধা কথা জানেন।

এছাড়াও কাজে ব্যস্ত থাকার কারণে যথাসময়ে আসা সম্ভব না হলেও ফোনে সবসময় খবর নিতেন এবং আজকে স্ব-শরীরে দেখতে আসেন বলে জানান সভাপতি এমএ সালাম ফকির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায় ধন)। মোঃ ইসহাক, মোঃ অলি, ফাক্কো চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। VL পাংখোয়া একজন মানবাধিকার বিষয়ক সম্পাদক,, জিয়া প্রজন্ম দল – রাঙামাটি জেলা ও সাধারণ সম্পাদক, কৃষক দল – বিলাইছড়ি উপজেলা শাখা।

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতেও দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা।

এতে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১টি কেন্দ্রে সর্বমোট ৩০৮ জন শিক্ষার্থী/পরীক্ষার্থী মধ্যে ৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুরুল ইসলাম।

তিনি আরো জানান, মানবিক  ২৪৪, বিজ্ঞান ২১, ব্যবসায়ী শিক্ষা ৪৩ জন পরীক্ষার্থী। সব বিষয় ১৮৬, ১-৪ বিষয় ১২২ শিক্ষার্থী, মোট ছাত্র ১৩১, ছাত্রী ১৭৭। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৮৫, ফারুয়া উচ্চ বিদ্যালয় ৯৮, হাজার মানিক উচ্চ বিদ্যালয় হতে ২৫  শিক্ষার্থী। তার মধ্যে ফারুয়া উচ্চ বিদ্যালয়ে আন্ডারে রাজগুরু উচ্চ বিদ্যালয় হতে ৩ জন পরীক্ষার্থী রয়েছে। আর ৬ জন অনুপস্থিত বলে জানা গেলেও তাদের কি কারণে অনুপস্থিত তা জানা যায়নি।

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১০২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ১:৫৫ পিএম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

সারাদেশের ন্যায় রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই পরীক্ষা শুরু হয়।

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়সীম বড়ুয়া জানান, এ বছর উপজেলায় সর্বমোট ১ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে মোট ৯ শত ৩ জন পরীক্ষার্থী তিনটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রগুলো হলো— বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়। উপজেলার একমাত্র কেন্দ্র কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসায় ১ শত ২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষার প্রথম দিন কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত বিশেষ ভিজিল্যান্স টিমের সদস্য প্রভাষক পংকজ দাশ ও প্রভাষক জনি দে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নকলমুক্ত ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে।

×