| ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম:

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃক পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধনী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মোঃ আঃ সালাম ফকির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা নাফিজা আনজুম, ডা. মোঃ ওমর ফারুক, ডা. কনিষ্ক চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, বিলাইছড়ি থানার এসআই এফ এম তানভীর আলম, আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপজেলা নার্সবৃন্দ ও কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক তথ্য প্রদর্শনের পাশাপাশি শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ২৮ জন হতদরিদ্রদের মাঝে উন্নত মানের ‘ফুড বাস্কেট’ বিতরণ করা হয়।

চট্টগ্রামে ওয়াসার সুয়ারেজ লাইন খনন করার সময় মাটির নিচে চাপা পড়ে ২ শ্রমিক নিহত

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

 

স্টাফ রিপোর্টা, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় মাটি চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল)২৬ খ্রিঃ ভোর রাত ৪:০০টার সিময় সিঙ্গাপুর মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার-তাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহতরা হলেন সাগর ও এরশাদ।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনো হাইড্রো আগ্রাবাদ অ্যাক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল। বুধবার গভীর রাতে খননকাজ চলাকালে হঠাৎ একটি গর্ত ধসে পড়ে চার শ্রমিক মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ তুলে ক্ষুব্ধ শ্রমিকরা হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় বলে জানা গেছে। এ সময় কাচ ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি কাটার সময় চার শ্রমিক মাটি চাপা পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।

চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, স্যুয়ারেজ প্রকল্পের ট্রায়াল পিট খননের সময় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্তে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, আহত দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দুদকের মহাপরিচালকের রাঙামাটি–বান্দরবান সফর : রাজস্থলীতে উষ্ণ সংবর্ধনা

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :
রাঙামাটি ও বান্দরবান জেলায় দাপ্তরিক সফরকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোঃ মোতাহের হোসেনকে রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য সংবর্ধনা জানানো হয়েছে। সফরের অংশ হিসেবে তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার মোড়ে পৌঁছালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

আজ (২৩ এপ্রিল) রাজস্থলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিনের নেতৃত্বে কমিটির সকল সদস্যরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মহাপরিচালককে বরণ করে নেন। এ সময় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে তাকে স্বাগত জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে দুদকের রাঙামাটি কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালামসহ সহকারী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে অংশ নেন, যা অনুষ্ঠানে আরও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

বাঙ্গালহালিয়া বাজার মোড়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগত অতিথিদের স্বাগত জানাতে স্থানীয় কমিটির সদস্যরা সুসংগঠিতভাবে বিভিন্ন আয়োজন সম্পন্ন করেন।
এ সংবর্ধনা কর্মসূচির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতার বিষয়টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। একইসঙ্গে দুদকের কার্যক্রমের প্রতি জনগণের আগ্রহ ও সমর্থনের বিষয়টিও এ আয়োজনের মধ্য দিয়ে প্রতীয়মান হয়।

রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় মাদক, সীমান্তে চোরাচালান, জুয়া ও অবৈধ অনুপ্রবেশ (পুশিং) প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি। সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন ৪৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ মইনুল ইসলাম, সহকারী পরিচালক (এডি) মোঃ শামছুল ইসলাম, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, রামগড় থানার উপপরিদর্শক (এসআই ও ওয়ারেন্ট অফিসার) মোঃ আনসার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নাগরিক পার্টি (এনসিপি)-এর উপজেলা আহ্বায়ক মোঃ হারুন রশীদ,উপজেলা জিয়া পরিষদ এর সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সহ হেডম্যান, কার্বারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক ও চোরাচালান একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা জুয়া ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ (পুশিং) প্রতিরোধে বিজিবির টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বক্তারা তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, “মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তবে এসব সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

×