রামগড়ে ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক
সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা ২নং পাতাছড়া ইউনিয়নের অধিনস্থ নাকাপাতে এক চা ব্যবসায়ী কর্তৃক ৬ বছরের শিশু মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২ ঘটিকার সময় নাকাপা বাজার নামক স্থানে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করেছে। আটককৃত ধর্ষণকারী হলেন, পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মৃত লেদুমিয়া ও মাতা রাবেয়া খাতুনের ছেলে। সে দীর্ঘদিন নাকাপা বাজারে চা ও ভাতের দোকান করে আসছিল।
ভিকটিম জানান, সে মাদ্রসা থেকে বাড়ি যাওয়ার সময় শাহিন মিয়া তাকে চিপস দেবে বলে দোকানের পিছনে ডেকে নিয়ে যায়। তারপর প্যান্ট খুলে খারাপ কাজ করে।
ভিকটিমের নানি জানান, আমার নাতনি মাদ্রাসা থেকে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে শাহিন নানা আমাকে ডেকে নিয়ে তার দোকানে খারাপ কাজ করেছে। আমার রক্ত বের হচ্ছে। তখন আমি বিষয়টি এলাকার গন্যমান্যদের জানালে তারা রামগড় থানা পুলিশকে খবর দিয়ে শাহিনকে ধরিয়ে দেন।
এলাকাবাসী নজির আহমেদ জানান, ভিকটিমের নানী বিষয়টি আমাদের জানালে আমরা সাথে সাথে পুলিশকে অবগত করি। পুলিশ এসে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে এবং শাহিনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ভিকটিমের বাবা ইমাম হোসেন জানান, আমার ছোট্ট বাচ্চাকে শাহিন জানোয়ার ধর্ষণ করেছে। আমি এর কঠিন বিচারের দাবি করছি। এদিকে ভিকটিম মাদ্রাসার ছাত্রী নানার বাড়িতে থেকে পড়াশোনা করেছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এই বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাইন উদ্দিন জানান, নাকাপার বধুংছড়া এলাকার ৬ বছরের শিশু মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়। এ খবর পাওযার পর এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং ধর্ষণকারী মোঃ শাহিন মিয়া (৫৩)-কে আটক করা হয়েছে। মামলা প্রক্রিকায়ধীন।














