জমকালো আয়োজনে দিঘীনালায় লিজেন্ড ৩৩ ফুটবল ফাইনাল খেলা অনুষ্টিত
রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার ত্রুিয়া সংস্হা উদ্যোগে এক জমকালো ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার দিঘীনালা পুরাতন হাই স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় মুখোমুখি হয় দিঘীনালা সদর লিজেন্ড একাদশ বনাম খাগড়াছড়ি লিজেন্ড একাদশ। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে নির্ধারিত সময়ে ২ গোলে এগিয়ে খাগড়াছড়ি একাদশ! পরে খেলার বিরতি পর আবারো ২ গোল করেন খাগড়াছড়ি লিজেন্ড একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলার নির্বাহি কর্মকর্তা মো: এনামুল হক
ও উপজেলার বিএনপির নেত্রি বৃন্দ সহ গন্য মান্য ব্যক্তি বর্গ!
প্রদান অতিথি মো: এনামুল হক বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে এবং মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।
পরে দিঘীনালা সদর একাদশ খেলোয়ার দের মাঝে রার্নাস আপ ও খাগড়াছড়ি লিজেন্ড একাদশ খেলোয়ারদের মাঝে চ্যাম্পীয়ন ট্রপি তুলে দেন।














