শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন- ২০২৫
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :
বান্দরবানে সদর উপজেলা ৫নং টংকাবতী ইউনিয়ন এম্পু পাড়া খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন-২০২৫।
গত সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় এই উদ্বোধনী টুর্নামেন্ট খেলা শুরু হয়। টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন খামলাই ম্রো, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বান্দরবানে সদর উপজেলা ৫নং টংকাবতী ইউনিয়ন বিএনপি পরিবার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামলাই ম্রো, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চ্যংলক ম্রো, আহ্বায়ক, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন- ২০২৫ পরিচালনা কমিটি এলাকা গণ্যমান্য ব্যক্তি বর্গ, দর্শক ও অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী ম্যাচের প্রথম পর্বে খেলছে জামিনি পাড়া বনাম চিম্বুক পাড়া এসএলসি। এই খেলায় ৪ গোলের জয়ের জিতে নিয়েছেন চিম্বুক পাড়া এসএলসি। দুই গোলের বিজয় হয়েছেন জামিনি পাড়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলা-ধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও মানবিক হতে অনুপ্রাণিত করে। খেলাধুলার মাধ্যমেই সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক পরিবর্তন সম্ভব। শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সু-শৃঙ্খলভালে খেলার জন্য খেলোওয়ারদের প্রতি বিশেষ আহ্বান জানান সদস্য, খামলাই ম্রো।














