শিরোনাম:

খাগড়াছড়ির রামগড়ে ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়ির রামগড়ে ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলাধীন সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ধর্মকথিক সুদেশক ভদন্ত জতিকা মহাথের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান’ ২০২৫-এর দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে নানা দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভান্তে গত ১৫ সেপ্টেম্বর মাসের মহাপ্রয়াণে পর মৃতদেহ বক্সে বিশেষ কায়দা রেখে তিন মাস বারো দিন সংরক্ষণ পরে ধর্মীয় রীতি অনুসারে অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার অনুষ্ঠান শুরু হয়ে (২৬-২৭ ডিসেম্বর) দুইদিন ব্যাপী খাগড়াছড়ি রামগড় উপজেলার সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মীয় রীতি ও বিধিবিধান অনুসরণ করে এই কর্মসূচির শুরু হয়। সকাল থেকে ভিক্ষুসংঘের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সূত্র পাঠ, প্রার্থনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে অনুষ্ঠানটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়। পরেদিন শনিবার সমাপনী অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের চিরাচরিত রীতিনীতি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে ত্রিরত্ন বন্দনা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘ দান করেন পূণ্যার্থীরা। ধর্মদেশনা ও সূত্র পাঠ অনুষ্ঠিত হয়।

উপস্থিত ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তরা সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ ধর্মকথিক সুদেশক ভদন্ত জতিকা মহাথের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার চিরশান্তি ও নির্বাণ লাভের কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠানে হাজার হাজার পূ্ণ্যার্থী মানুষের সমাগম হয়। অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ও ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) ওবাইন (পিপিএম), বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, রামগড় উপজেলা বিএনপি সভাপতি মোঃ জসীম উদ্দিন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ দপ্তর সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, রামগড় উপজেলা শাখা সভাপতি সুইজাই চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হ্লাব্রে মারমা, উপজেলা মহিলা মারমা ঐক্য পরিষদ সভানেত্রী লিলি মারমাসহ তিন পার্বত্য জেলা থেকে আগত ধর্মীয় গুরু, দায়ক-দায়িকা, অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটি সদস্য বৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, স্বধর্ম দেশনা দেন, সিন্দুকছড়ি ইউনিয়নে ডেবলছড়ি বাজার পাড়া বৌদ্ধ বিহার বিহাধ্যক্ষ ক্ষেমাসারা ভান্তে, পানছড়ি কুড়াদিয়াছড়া ধম্মা বিচারা মেডিটেশন সেন্টার এন্ড সোসাইটি বিহারের বিহারাধ্যক্ষ আশ্যাং বিচারা ভিক্ষুসহ তিন পার্বত্য জেলা বিহারে বিহাধ্যক্ষরা।

এ সময় অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে বান্দরবান উজানি পাড়া আসা নারী সইং নৃত্যদল, ফাক্ষ্যংগ্রী পাড়া সইং দল, কুকিমারা মহিলা সইং নৃত্য দল, মহামুনি সইং নৃত্য দলসহ বিভিন্ন জেলা থেকে আসার নারী-পুরুষ সইং নৃত্য দল অংশগ্রহন করেন।

উলেখ্য, রামগড় উপজেলায় সোনাই আগা পুস্প বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ধর্মকথিক সুদেশক ভদন্ত জতিকা মহাথের ভিক্ষু জীবনে ২৪ বষার্বাস ছিলেন। তিনি ৪৭ বয়সের গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ বিকাল ৩ টায় ৪৩ মিনিটে নিজ বিহারের শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

আলীকদম জোনের উদ্যোগে পাহাড়ভাঙ্গা পাড়ায় প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত

খাগড়াছড়ির রামগড়ে ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

 

‎ ‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের আওতাধীন আলীকদম জোনের উদ্যোগে স্বাধীনতার ৫৪ বছর পরে মায়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়টির উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। ‎‎বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাপক জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময় স্থানীয় ৩১৫ জন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ১১৩টি দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ‎আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং মায়ানমার সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার ভেতরে অবস্থিত পাহাড়ভাঙ্গা পাড়া দীর্ঘদিন ধরে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। ভৌগোলিক দুর্গমতার কারণে ফাতরাপাড়া, মাসখুম পাড়া ও তরণী পাড়ার শিশুদের জন্য নিয়মিত শিক্ষাগ্রহণ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আলীকদম জোন এ অঞ্চলে ‘সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বেঞ্চ, পাঠ্যবই ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ‎এছাড়া সেনাবাহিনীর একটি বিশেষ মেডিকেল টিম দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এতে ৯৫ জন পুরুষ, ১৭৫ জন নারী ও ৪৫ জন শিশুসহ মোট ৩১৫ জনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দুর্গম এই জনপদে শিক্ষার যাত্রা স্থানীয় শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‎ ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, মেজর মোঃ পাভেল মাহমুদ রাসেল, বিএসপি, আলীকদম জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ এবং লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম সরদার। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, কার্বারি ও বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অনুষ্ঠানে অংশ নেন। ‎

‎সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই ধরনের কার্যক্রম দুর্গম পাহাড়ি অঞ্চলে শিক্ষা ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

৯ম পে-স্কেলের দাবিতে লংগদুতে কর্মচারীদের বিক্ষোভ

খাগড়াছড়ির রামগড়ে ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক, লংগদু :

পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল ঘোষণাসহ এক দফা দাবিতে অবস্থান ধর্মঘট, কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়। ​

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। ব্যানার হাতে নিয়ে তারা তাদের ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত কর্মচারীরা বলেন, জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি অর্থাৎ ৯ম পে-স্কেলের গেজেট জারি করার জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, বর্তমান বাজারমূল্যের সাথে বর্তমান বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ নয়, ফলে নিম্ন ও মধ্যমসারির কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছেন। এই কর্মসূচিটি গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালিত হচ্ছে। ​

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে আমাদের বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। সরকার যদি অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না করে, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ​লংগদু উপজেলার সরকারি কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ এই আন্দোলনে সংহতি প্রকাশ করে দ্রুত প্রদান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। কর্মসূচি চলাকালীন দাপ্তরিক কাজে কিছুটা স্থবিরতা লক্ষ্য করা গেলেও কর্মচারীরা তাদের অধিকার আদায়ে অনড় অবস্থানে রয়েছেন।

কাপ্তাইয়ে বিদ্যুৎ ও পানি উন্নয়ন বোর্ড কর্মচারীদের রাজপথে অবস্থান ; দ্রুত ৯ম পে-স্কেল ঘোষণার দাবি

খাগড়াছড়ির রামগড়ে ভদন্ত জতিকা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​জাতীয় পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা দাবি—৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে রাঙ্গামাটি কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাপ্তাই সড়কের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ডের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা অবিলম্বে সরকারি কর্মচারীদের জন্য বৈষম্যহীন পে-স্কেল ঘোষণার আহ্বান জানান। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি কবিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক  শহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব কমিটির সহ-সভাপতি মোঃ দিদার হোসেন, মোঃ মোশাররফ হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

​উক্ত মানববন্ধনে কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের শতাধিক কর্মচারী উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি না হলে তারা কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্ম হয়ে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

×