৩০০ নং আসন বান্দরবানে ৩ প্রতিদ্ধন্দ্বীর নির্বাচনী প্রচারণা শুরু
নিজস্ব প্রতিনিধি, বান্দরবান :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৩০০ নং আসনে বিএনপি,এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতিদ্ধন্দ্বী প্রচারণা শুরু করেছে।
এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে বান্দরবানের সবচেয়ে দুর্গম পাহাড়ি জনপদ থানচি উপজেলা থেকে প্রচারণা শুরু করেন ৩০০ আসনের বিএনপির হেভিওয়েট প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী। যোগাযোগ ব্যবস্থা কঠিন হলেও প্রচারণার প্রথম দিনেই তিনি পৌঁছে যান থানচির দূর্গম পাহাড়ি গ্রামগুলোতে। গ্রামবাসীর সঙ্গে প্রার্থীর করমর্দন এবং শোনেন তাদের দীর্ঘদিনের বঞ্চনা আর সমস্যার কথা।
পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের সহাবস্থানের বার্তা নিয়ে গ্রাম থেকে গ্রামে যাচ্ছেন বিএনপির এই প্রার্থী। স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ আর মতবিনিময়ের মধ্য দিয়ে ভোটারদের কাছে মন জয় করার চেষ্টা করছেন তিনি।
বিএনপি প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানবাসীর উদ্দেশ্যে বলেন, পাহাড়ি আর বাঙালি আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা আর ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। থানচি থেকে শুরু করেছি, কারণ দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি জানি।
এসময় দুর্গম থানচি থেকে প্রচারণা শুরু করে পুরো বান্দরবান জেলায় পাহাড়ি-বাঙালি ভোটারদের একত্র করার বার্তা দিচ্ছেন বিএনপির মনোনিত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।
অপরদিকে বিকাল ৪ টা থেকে নাইক্ষ্যংছড়িতে এনসিপি ও বান্দরবান সদরের বালাঘাটা এলাকা থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে প্রচারণা শুরু করবেন বলে জানান দল দুইটির জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা।














