সাংবাদিক অংগ্য মারমা পিতা থোয়াই অংগ্য মারমা ও মাতা আহ্লা মারমা নিরোগ ও দীর্ঘায়ু সুখ-শান্তি কামনায় সংঘদান অনুষ্ঠিত
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি উপজেলা যোগ্যাছোলা ইউনিয়নে গঞ্জপাড়া বাসিন্দার সাংবাদিক অংগ্য মারমা পিতা- থোয়াই অংগ্য মারমা ও মাতা আহ্লা মারমা নিরোগ ও দীর্ঘায়ু সুখ-শান্তি কামনায় সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাদের ৯ জন ছেলে, ১ জন মেয়ে জনক-জননী।
শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০টার সময় নিজবাড়ী যোগ্যাছোলা গঞ্জপাড়ায় সন্তানদের আয়োজনে বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিখারা দান, পিন্ড দান, কল্পতরু দান ও নানাবিধ দান অনুষ্ঠিত হয়। সংঘদানে পিতা- মাতার সুখ-শান্তি কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান ও পিন্ডদান সহ নানা ধর্মীয় দান ও সদ্ধর্ম শ্রবণ করেন সংঘদানে আগত দায়ক-দায়িকারা।

এসময় বৌদ্ধ ধর্মালম্বী দায়ক-দায়িকাদের উদ্দেশে পঞ্চশীল আর্শিবাদক প্রদান করেন, বড়বিল সারিপুত্র বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ আঘাধাইম্মা ভান্তে। ধর্মদেশনা দেন, যোগ্যাছোলা হেডম্যান পাড়া রক্ষিত বৌদ্ধ বিহারে ভান্তে ঞানীসারা। সংঘদানে উদ্দেশ্য ধর্মদেশনা দেন, রাঙাপানি সার্বজনীন বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ উসারা ভান্তে ও ক্ষেমাসারা ভান্তে।
এসময় বৌদ্ধ ধর্ম দায়ক-দায়িকাদের উদ্দেশ্য জল উৎসর্গ প্রদান করেন নাইন্দাসারা ভান্তে। সংঘদান দানানুষ্ঠানে উপস্থিত ছিলেন, যোগ্যাছোলা মৌজা হেডম্যান কংজরী চৌধুরী, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, কার্বারী এসোসিয়েশন সভাপতি ক্যজাই কার্বারী, গঞ্জপাড়া কার্বারী থোয়াইপ্রু মারমা প্রমূখ।














