চট্টগ্রামে চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি উদযাপন গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান
বিশেষ প্রতিবেদক:
আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সমন্বয়ে সৃজনশীল সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচনকারী দেশের প্রথম এআই প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর গৌরবময় বর্ষপূর্তি অনুষ্ঠান চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে গত ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের চন্দনপুরস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চ্যানেল এস পরিবারের সিনিয়র ভাইস চেয়ারম্যান জামাল এইচ পান্না। প্রধান অতিথির বক্তব্যে তিনি চট্টগ্রামবাসীর জন্য “আমার চট্টগ্রাম” নামে একটি নতুন সংবাদ ও বিনোদনভিত্তিক কার্যক্রম চালুর ঘোষণা দেন।
চ্যানেল এস -এর আবাসিক সম্পাদক মুনীর চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এতে আনুষ্ঠানিক কেক কাটা, গুণিজন সম্মাননা ও মিলনমেলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো মনমুগ্ধকর।
সাংবাদিকতা, শিক্ষা, মানবকল্যাণ, রাজনীতি, চিকিৎসা, মানবাধিকার ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান করেন উক্ত অনুষ্ঠানে ।
গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন,দি ডেইলি পিপলস ভিউ, সম্পাদক ও প্রকাশক, ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (CJA), বাংলাদেশ চ্যাপ্টার এর সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর,
সাংবাদিকতা, সাহিত্য ও ভ্রমণকাহিনীতে বিশেষ অবদানে সম্মাননা গ্রহণ করেন, দৈনিক আজাদী পত্রিকার চিফ রিপোর্টার হাসান আকবর, পরিচ্ছন্ন রাজনীতি ও মানবিক কর্মকাণ্ডে অবদানে সম্মাননা গ্রহণ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি,আহবায়ক – আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।
চিকিৎসা, শিক্ষা ও মানবতায় অনন্য অবদানে সম্মাননা গ্রহণ করেন,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।ভাইস প্রেসিডেন্ট, ডা. কামরুন নাহার দস্তগীর।
আইন ও মানবাধিকার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানে সম্মাননা গ্রহণ করেন,বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (BHRF)—মহাসচিব, এডভোকেট এ. এম. জিয়া আহসান হাবিব ।
এছাড়াও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন,বিজিএমইএ – সদস্য- আলহাজ্ব নাজিম উদ্দিন সহ তরুণ উদ্যোক্তা মোহাম্মদ শাহেদ।
অনুষ্ঠিত বর্ষপতি অনুষ্ঠানে বক্তারা বলেন, “সব কথা সবার কথা”—এই অঙ্গীকারকে ধারণ করে চ্যানেল এস ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থক সাংবাদিকতায় আরও একধাপ এগিয়ে যাবে বলে বক্তব্য রাখেন।














