দিঘীনালা বন বিহারে পরম পূজ্য বনভান্তের ১৪তম পরিনির্বাণ দিবস পালিত
রুপম চাকমা, দিঘীনালা :
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার ঐতিহ্যবাহী বন বিহারে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পরম পূজ্য বনভান্তের ১৪তম পরিনির্বাণ দিবস পালিত হয়েছে। শুত্রুবার (৩০ জানুয়ারী ২০২৬) সকাল ১০টায় পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মুর্তিদান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানান দানের জগ্য আয়োজন করা হয়। এতে বিভিন্ন পাড়া থেকে শতশত নারী পুরুষ অনুষ্টানে অংশ গ্রহন করে।
এ উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রার্থনা ধর্মদেশনা ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। এতে ভিক্ষুসংঘ, উপাসক-উপাসিকা এবং ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় দিঘীনালা বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শুয়ণ বদ্ধন মহা স্হবির ভান্তে বলেন, পরম পূজ্য বনভান্ত তার আজীবন সাধনা, ত্যাগ ও অহিংসার শিক্ষার মাধ্যমে পাহাড়ি অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন। তার আদর্শ আজও সমাজকে আলোকিত করছে।

অনুষ্ঠানে বনভান্তের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তারা বলেন, তার প্রদর্শিত পথ অনুসরণ করলে সমাজে মানবিকতা, সহনশীলতা ও নৈতিকতা আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মঙ্গল প্রার্থনার মাধ্যমে পরিনির্বাণ দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।














