রাঙামাটিতে পার্বত্য রাখাইন মিলন মেলা-২০২৬ অনুষ্টিত
বিশেষ প্রতিনিধি:
রাঙ্গামাটিতে বসবাসরত রাখাইন সম্প্রদায় কর্তৃক আয়োজিত- “ঐতিহ্যের বন্ধনে, শিকড়ের টানে; একতার পথে আমরা এক ও আপন—সংস্কৃতি বাঁচুক, সম্প্রদায় বাঁচুক।” – উক্ত প্রতিপাদ্যকে হৃদয়ের ধারণ ও গভীর ভাবে অনুভব করে গত ৩০ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, শুক্রবার আয়োজিত পার্বত্য রাখাইন মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের উপস্থিত থেকে প্রাণবন্ত অলঙ্কৃত করে মুখরিত করেছেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধদের জাতীয় প্রতিষ্ঠান বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, বাংলাদেশ রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বাবু Maung Hla Ching Maung রাখাইন। আরো উপস্থিত ছিলেন, চট্রগ্ৰাম বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সম্মানিত সহযোগি অধ্যাপক উমেছেন রাখাইন, বিশিষ্ট ব্যবসায়ী উশৈছেন রাখাইন, বুদ্ধিমতি মাসাং রাখাইন, বরকল রাগীব রাবেয়া কলেজের সম্মানিত অধ্যক্ষ নৈচিং রাখাইন, বাবু উছিংমং রাখাইন, আদিবাসী ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু ইন্টু মনি তালুকদার, বাবু আথোইন রাখাইন, বাবু খ্যাইমং (ক্যছেন), বাবু ছিংহেন রাখাইন।
বান্দরবান জেলার থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবীদ বাবু ঞেয়া সান রাখাইন, বাবু থোইন হ্লা খাইন, বাবু ঞ্রাউচিং অং রাখাইন প্রমুখ। এছাড়া খাগড়াছড়ি জেলার থেকেও অনেকে উপস্থিত ছিলেন। তদুপরি নাম না জানা অনেকেই স্বশরীরে উপস্থিত থেকে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করে এই আয়োজনকে আরও সাফল্য মণ্ডিত করেছেন।
যাদের অক্লান্ত পরিশ্রমের যে অনুষ্ঠানটা উদ্ভাসিত ও উচ্ছাসিত হয়েছে। তারা হলেন সাংবাদিক উচিংছা রাখাইন কায়েস, বাবলু (ঊষা), বাবু সামং, বাবু ছেওয়ান, বাবু আউছিং প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি – The grand hill taj রাঙ্গামাটি কলেজ গেইট ভান্ডারি টিলায় অনুষ্টিত হয়েছে।














