শিরোনাম:

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

‎মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১ ঘটিকায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন এবং দুর্যোগ সচেতনতা বিষয়ক বিভিন্ন স্লোগান ও ব্যানার প্রদর্শন করেন।

‎র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্ত শ্রী সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত জরুরি। তারা “দুর্যোগ প্রস্তুতি মানবো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ এবং ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা সম্পন্ন হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জাতীয় দিবসের কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

​প্রস্তুতিমূলক সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ​সভায় উপস্থিত ছিলেন সাববেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ এবং চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা এনজিও সমন্বয়কারী বিজয় মারমা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দ।

সভায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাথমিক রূপরেখা প্রণয়ন করা হয়। এছাড়া ২৫শে মার্চ গণহত্যা দিবসে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ ও বিশেষ দোয়ার বিষয়েও আলোচনা করা হয়।

​”জাতীয় দিবসগুলো আমাদের অস্তিত্বের প্রতীক। দল-মত নির্বিশেষে সকলের অংশগ্রহণে কাপ্তাইয়ে এবারের অনুষ্ঠানগুলো স্মরণীয় করে রাখা হবে।” —

খাগড়াছড়ির রামগড়ে ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 

সাইফুল ইসলাম, রামগড় প্রতিনিধি :

পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় কর্মরত ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১৮৪ জন ভিডিপি সদস্যের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিসেস রোকেয়া বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কর্মকর্তা (টিআই) আবুল কালাম আজাদ, ১নং ভিডিপি প্লাটুন কমান্ডার মোঃ হানিফ, ২নং প্লাটুন কমান্ডার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য প্লাটুন কমান্ডার ও ভিডিপির সদস্যবৃন্দ।

এসময় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন জাতীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানের স্বীকৃতি ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরই সদস্যদের মাঝে বিভিন্ন সহায়তা ও উপহার প্রদান করা হয়।

উপহার বিতরণ শেষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিসেস রোকেয়া বেগম বলেন, পবিত্র রমজান মাস শেষে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদকে সামনে রেখে উপজেলার কর্মরত ভিডিপি সদস্যদের কথা বিবেচনা করে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সচেতনতা বাড়াতে কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা

বাঘাইছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​“দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন-এর সভাপতিত্বে সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা এবং স্বেচ্ছাসেবীদের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে পাহাড় ধস ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী।

​কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান রুবেল। উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন।

​এছাড়াও মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম চৌধুরী, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়াতের আমির হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন এবং উপজেলা এনজিও সমন্বয়কারী বিজয় মারমা উপস্থিত ছিলেন। এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

×