শিরোনাম:

বিঝু উৎসবকে সামনে রেখে দিঘীনালায় ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন

বিঝু উৎসবকে সামনে রেখে দিঘীনালায় ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন

 

ভ্রাম্যামাণ প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি জনগোষ্ঠীদের অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব বিঝু উদযাপনকে সামনে রেখে ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে দিঘীনালার লারমা স্কোয়ারে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় কার্বারী ও গণ্যমান্য ব্যক্তি ও তরুণ সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। উদযাপন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা এবং উদযাপন কমিটির সদস্য সচিব বিশিষ্ট সমাজ সেবক বাবু সমির চাকমাসহ ১১ জন বিশিষ্ট সদস্য উদয়াপন কমিটি গঠিত হয়।

সভায় কালাধন চাকমা বলেন, বিঝু উৎসব পাহাড়ি জনগোষ্ঠীদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসবকে ঘিরে প্রতি বছর দিঘীনালায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী খেলা ধুলার আয়োজন করা হয়। এবছরও উৎসবটি আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বিঝু উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলাধুলা, শোভাযাত্রা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করা হবে। উৎসবকে ঘিরে দিঘীনালাবাসীর মধ্যে ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সভা শেষে উৎসবটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

বান্দরবানে প্রবেশ করার সময় ২১ রোহিঙ্গা নাগরিক আটক।

বিঝু উৎসবকে সামনে রেখে দিঘীনালায় ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানে প্রবেশের সময় সেনা চেকপোস্টে ২১ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরের রেইচা চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক হওয়া ব্যক্তিরা কক্সবাজার এলাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় দায়িত্বরত সেনাসদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামিয়ে তল্লাশি চালায় এবং পরবর্তীতে তাদের আটক করা হয়।

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে।

উল্লেখ্য, আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আলীকদমে কারিতাসের উদ্যোগে বিপণন কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ক প্রশিক্ষণ ‎

বিঝু উৎসবকে সামনে রেখে দিঘীনালায় ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন

 

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎বান্দরবানের আলীকদমে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল পি এ ই পি- ৩ প্রকল্প এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে বিপণন কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

‎মঙ্গলবার (৫ মে) বেলা ১১ ঘটিকার সময় আলীকদম বাজার সংলগ্ন অর্কিড রেস্টুরেন্ট হলরুমে বিপণন কমিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

‎কারিতাসের প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বান্দরবান প্রকল্প অফিস হতে আগত জে পি ও এগ্রো ইকোলোজি মিস্টার উসিনু মার্মা, আলীকদম উপজেলার মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং সার্বিক সহযোগিতায় মাঠ সহায়ক শেফালী ত্রিপুরা, মংফ্রু মার্মা। এসময় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন আলীকদম উপজেলার বিভিন্ন পাড়ার ৬টি কমিটির ৩০ জন সদস্যবৃন্দ।

‎প্রশিক্ষণ এর আলোচনা হিসেবে ন্যায্যমূল্য নির্ধারণ ও দরপত্র ব্যবস্থাপনা, বাজারে দর নির্ধারণ করা। পণ্যের গুণগত মান, গ্রেডিং ও প্যাকেজিং, মান নিয়ন্ত্রণ, কৃষি পণ্যের গ্রহনের মানদণ্ড। বাজারে তথ্য সংগ্রহ ও প্রচার। বাজার ব্যবস্থাপনার মৌলিক ধারণা। প্রশাসনিক দক্ষতা ও স্বচ্ছ হিসাব পরিচালনা ইত্যাদি।

বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান 

বিঝু উৎসবকে সামনে রেখে দিঘীনালায় ১১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়িতে ধর্মীয় গুরু প্রধানদের সঙ্গে মত বিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান।  তিনি মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ বা মত বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সিব্বির আহমেদ, কেংড়াছড়ি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহমুদ হোসাইন, বিলাইছড়ি কালী মন্দিরের পুরোহিত অমর চক্রবর্তী, যমুনাছড়ি খ্রীস্টান  ব্যপ্তিস্ট চার্চের রেভা: রবার্ট বম, বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আর্য্যলঙ্কার মহাথের, ভদন্ত দেবতিষ্য ভিক্ষু, ভদন্ত ক্ষেমাঙ্কর ভিক্ষু।

উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ধর্মীয়গুরুদের ভুমিকার পাশাপাশি তাদের সুবিধা-অসুবিধা কথা জানেন ইউএনও।

এছাড়াও  ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার বিষয়েও অনুমোদন আসলে পর্যায়ক্রমে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

×