বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান
সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
বিলাইছড়িতে ধর্মীয় গুরু প্রধানদের সঙ্গে মত বিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসনাত জাহান খান। তিনি মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ বা মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সিব্বির আহমেদ, কেংড়াছড়ি পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মাহমুদ হোসাইন, বিলাইছড়ি কালী মন্দিরের পুরোহিত অমর চক্রবর্তী, যমুনাছড়ি খ্রীস্টান ব্যপ্তিস্ট চার্চের রেভা: রবার্ট বম, বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আর্য্যলঙ্কার মহাথের, ভদন্ত দেবতিষ্য ভিক্ষু, ভদন্ত ক্ষেমাঙ্কর ভিক্ষু।
উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ধর্মীয়গুরুদের ভুমিকার পাশাপাশি তাদের সুবিধা-অসুবিধা কথা জানেন ইউএনও।
এছাড়াও ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার বিষয়েও অনুমোদন আসলে পর্যায়ক্রমে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।


















