| ১২ মার্চ ২০২৬
শিরোনাম:

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু: ৩৭.৮৪ মেট্রিক টন চাল পেল অসহায় ও হতদরিদ্র পরিবার

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু: ৩৭.৮৪ মেট্রিক টন চাল পেল অসহায় ও হতদরিদ্র পরিবার

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পেল ১০ কেজি চাল; তিন ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র পরিবার উপকৃত, রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা এ অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ (১২ বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা উদ্বোধনের সময় তিনি উপকারভোগীদের হাতে চাল তুলে দেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান আদোমং মারমা বলেন, সরকার সবসময় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন কোনো পরিবার থেকে দূরে না থাকে, সেই লক্ষ্যেই এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি সঠিক তালিকার ভিত্তিতে প্রকৃত উপকারভোগীদের হাতে এই সহায়তা পৌঁছে দিতে।”
এ বিষয়ে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলহেরা মাসুম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের জন্য মোট ৩৭.৮৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। হত দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঈদের আগে এই সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার স্বস্তি পাচ্ছে। ভবিষ্যতেও সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এমন সহায়তা অব্যাহত থাকবে।”

উপজেলার তিনটি ইউনিয়নে চাল বরাদ্দের পরিমাণ হল :
ঘিলাছড়ি ইউনিয়ন: ১২.৩৩ মেট্রিক টন, গাইন্দ্যা ইউনিয়ন: ১২.৫১ মেট্রিক টন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন: ১৩.০০ মেট্রিক টন, সব মিলিয়ে মোট ৩৭.৮৪ মেট্রিক টন চাল উপজেলার দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে।

এ সময় ট্যাগ কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় উপকারভোগীরা জানান, ঈদের আগে সরকারের এই সহায়তা পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন এবং এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লামা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ইফতার ও দোয়া মাহফিল

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু: ৩৭.৮৪ মেট্রিক টন চাল পেল অসহায় ও হতদরিদ্র পরিবার

 

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

উৎসব মূখর পরিবেশে অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে বান্দরবানের লামা রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পপ্রতিবার (১২ মার্চ)বাদ আছর পৌর সভার তংথমাং রিসোর্ট হলরুমে নব- নির্বাচিত কমিটির সভাপতি মোঃ তৈয়ব আলীর সভাপতিত্বে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করে লামা রিপোর্টার্স ক্লাব।এসময় নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।

রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ আমির হোসেন, সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ,লামা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি প্রিয়দর্শী বড়ুয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া,বাংলাদেশ জামায়েত ইসলামী লামা উপজেলা শাখার আমির কাজী মোঃ ইব্রাহীম,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম খাঁন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি, এ,এম,ওমর আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক অলী উল্ল্যাহ রনি, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন, সাঃ সম্পাদক মোঃ জিয়া উদ্দিন জুয়েল, আলীকদম রিপোর্টার্স ক্লাবের সভাপতি জয় দেব রাজ, সাধারণ সম্পাদক সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, লামা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোঃ করিম এল.এল.বি, স্বাগত বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইত্তেফাক প্রতিনিধি মুহাম্মদ কামালউদ্দিন।লামা রিপোর্টার্স ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,লামা মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা সাংবাদিক ফোরাম এর সভাপতি নুর মোঃ মিন্টু, সম্পাদক মোঃ আবুল হাসেম, লামা সাংবাদিক ইউনিটি’র সভাপতি মোঃ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিক সহ উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সামাজিক, ব্যবসায়িক এবং বিভিন্ন পেশার গুণীজনসহ লামা- আলীকদম-চকরিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি ছিলেন।

এ সময় নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বেলাল আহমদ এর সঞ্চালনায় স্মৃতিচারণ ও অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে তিনি অভিষিক্ত নতুন কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে লামা রিপোর্টার্স ক্লাবের ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন,সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের পাশাপাশি পেশাদারিত্বের মান অক্ষুন্ন রাখতে হবে। ভালো সাংবাদিক হতে গেলে,জাতিসত্বার সাথে চেতনার মিল থাকতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ন্যায়-নীতি এবং জবাবদিহিতা থাকতে হবে। সাংবাদিক হলো সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা অনিয়ম – দুর্নীতির চিত্র তুলে ধরে রাষ্ট্রের উন্নতি সাধনে বিরাট ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে বক্তারা আরো বলেন,লামার সাংবাদিকতার মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় এই নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে লামা পৌর সভায় নির্মিত তংথমাং রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,উপজেলা মডেল মসজিদে এর খতিব মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।

বাঘাইছড়িতে বিসমিল্লাহ বাবুর্চি সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু: ৩৭.৮৪ মেট্রিক টন চাল পেল অসহায় ও হতদরিদ্র পরিবার

‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বিসমিল্লাহ বাবুর্চি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) মুসলিম ব্লক নবাব পাড়া পাঞ্জেগানায় এ আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সমিতির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ এবং সমিতির অন্যান্য সদস্য বৃন্দ ও এলাকার অর্ধশতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

‎ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য, সমাজে পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

‎ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি সোলাইমান খাঁন ও বায়তুল শরফ মাদ্রাসার সহ-সুপার মাওলানা সাইফুল ইসলাম।

‎সমিতির নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজান মাসে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রশাসন ও নিরাপত্তার ওপর জোর দিয়ে ; বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি

রাজস্থলীতে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ শুরু: ৩৭.৮৪ মেট্রিক টন চাল পেল অসহায় ও হতদরিদ্র পরিবার

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আসন্ন মহা বারুণী মেলা ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল পৌনে ৩ টা দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ​

সভায় কাপ্তাইয়ের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে সামনে গুরুত্বপূর্ণ দুটি ধর্মীয় উৎসব—  চিৎমরম (সীতারঘাট) মন্দিরের মহা বারুণী মেলা এবং পবিত্র ঈদুল ফিতর থাকায় বাড়তি সতর্কতার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন বলেন, “উৎসবগুলোতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” ​সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন কাপ্তাইয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

​কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হবে। ​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বড় আয়োজনে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতির আশ্বাস দেন।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী। ​উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফজলে রাব্বী, ৪১ বিজিবি’র প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, হেডম্যান প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। ​

সভায় বক্তারা আসন্ন মেলা ও ঈদ উদযাপনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে জনগণের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় প্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ প্রদান করেন।

×