শিরোনাম:

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

সাইফুল ইসলাম, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টায় জেলা জিয়া পরিষদের উদ্যোগে শহরের কলাবাগান বৈঠকস্থ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নুরুল আফছার, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস, দপ্তর সম্পাদক এডিশন চাকমা, রামগড় উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং রামগড় পৌর জিয়া পরিষদের সভাপতি কাশেম আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জিয়া পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জিয়া পরিষদকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জিয়া পরিষদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

থানচিতে তিন দিন ধরে ফল ব্যবসায়ী নিখোঁজ

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি; থানচি (বান্দরবান):

বান্দরবানের থানচি উপজেলায় ফল (বেল) কিনতে গিয়ে আবু তাহের (৪০) নামের এক ব্যবসায়ী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার ঘটনায় আজ (২২ মার্চ) দুপুরে থানচি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী হিমা আক্তার।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ আবু তাহের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাবিলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গত ১৭ মার্চ বেল কেনার উদ্দেশ্যে তার দুই সহযোগীকে নিয়ে থানচি উপজেলায় আসেন। গত ২০ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে তিনি তার ব্যবহৃত মোবাইল ফোনটি সহযোগীদের কাছে রেখে উপজেলার মরিয়ম পাড়া এলাকায় বেলের বাগান দেখার উদ্দেশ্যে বের হন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় আজ থানায় জিডি করা হয়।

নিখোঁজ আবু তাহের (৪০) নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড় নগর গ্রামের আলী হোসেনের ছেলে। বর্তমানে তার পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

তার সাথে থাকা সহযোগী খোরশেদ আলম জানান, আবু তাহের একা বাগান দেখতে গিয়েছিলেন এবং যাওয়ার সময় তার ফোনটি তাদের কাছে রেখে যান। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় তারা চিন্তিত হয়ে পড়েন এবং স্থানীয়ভাবে খোঁজ শুরু করেন।

থানচি থানা থেকে জানা যায়, নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রীর করা সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। মরিয়ম পাড়া ও এর আশেপাশের দুর্গম এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

​নিখোঁজ আবু তাহেরের সন্ধানপ্রার্থী তার পরিবার। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা ০১৮৩৮-৬৫৬২৬৫ (স্ত্রী) নম্বরে যোগাযোগ করার জন্যও  বিনীত অনুরোধ জানান।

জমকালো আয়োজনে সাজেকে ২২ দিনব্যাপী বিঝু মেলা উদ্বোধন

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

রুপম চাকমা, দিঘীনালা :

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনিয়নের বাঘাইহাট উলুছড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। বরিবার ২২ মার্চ ২০২৬ দুপুর ২ টার সময়ে ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ২২ দিন ব্যাপি বিঝু মেলা শুভ উদ্বোধন করেন।

পাহাড়ি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত এই বিঝু মেলা ঘিরে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবধি চাকমা, সাবেক উজো বাজারের সভাপতি জ্যোতি লাল চাকমা, রেটকাটা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষী কুমার চাকমা, সাজেক গন অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বাবুধন চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

মেলায় ঐতিহ্যবাহী নৃত্য, গান ও বর্ণিল শোভাযাত্রার মাধ্যমে মেলার সূচনা হয়। মেলায় বিভিন্ন স্টলে পাহাড়ি হস্তশিল্প, পোশাক, খাবারসহ নানা সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

বিঝু মেলার আহবায়ক রিপন চাকমা জানান, এই মেলার মূল উদ্দেশ্য হলো পাহাড়ি সংস্কৃতিকে তুলে ধরা এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করা। ২২ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও নানা বিনোদনমূলক আয়োজন। মেলাটি শেষ হবে ১১ই এপ্রিল।

আজ উদ্বোধনী ফুটবল খেলায় অংশ গ্রহন করেন উলুছড়া যুব সংঘ বনাম দাড়িপাড়া যুব সংঘ। খেলায় দাড়িপাড়া যুব সংঘকে ৪/১ গোলে হারিয়ে উলুছড়া যুব সংঘ জয় লাভ করে।

দিঘীনালায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া সম্পন্ন

খাগড়াছড়িতে জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

রুপম চাকমা, দিথীনালা, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় প্রয়াত দয়াল সুখ চাকমার সাপ্তাহিকক্রিয়া অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রবিবার ২২ মার্চ ২০২৬ সকালে বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্টপরিস্কার দানসহ নানা বিধ দানোর যগ্য আয়োজন করা হয়। অনুষ্টানে পঞ্চশীল প্রার্থনা করেন সুলক সুচী চাকমা। অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন ধ্যান মিত্র ভিক্ষু দিঘীনালা বন বিহার, প্রিয়া নন্দভান্তে বিমুক্তিপুর ভাবনা কুঠির, দেব ডাঙ্গা ভান্তে ধুতাংঙ্গটিলা বন বিহার।

ভান্তে তার দেশনায় বলেন, “মানুষ মরণশীল। জন্ম হলে মৃত্যুবরণ করতেই হয়। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম।” তিনি আরও বলেন, সৎকর্ম ও পুণ্য অর্জনের মাধ্যমেই মানুষের জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে। অনুষ্ঠানটি প্রয়াতের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ভিক্ষুসংঘের উপস্থিতিতে বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও পুণ্যদান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রয়াত দয়াল সুখ চাকমার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উপস্থিত ব্যক্তিরা তার জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং প্রয়াতের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করা হয়।

×