শিরোনাম:

আলীকদমে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে হাম-রুবেলার টিকা ও স্বাস্থ্যসেবা পৌঁছে গেল

আলীকদমে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে হাম-রুবেলার টিকা ও স্বাস্থ্যসেবা পৌঁছে গেল

 

‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম জোরদার করা হয়েছে।

সম্প্রতি কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় জনগণের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। ‎আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে সেনাবাহিনীর সহায়তায় তিনটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে সেনা সদস্যদের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। তারা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে প্রত্যন্ত এলাকার প্রতিটি পাড়ায় গিয়ে শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করছেন। ‎ ‎

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গম ভৌগোলিক অবস্থান ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই উপজেলা সদর বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিতে অনীহা প্রকাশ করেন। ফলে অনেক শিশু টিকাদান কর্মসূচির বাইরে থেকে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সেনাবাহিনী সরাসরি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। ‎টিকাদানের পাশাপাশি গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ ব্যবস্থায় তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে। দুর্গম এলাকায় যাতায়াত সমন্বয়, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতেও সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। ‎ ‎

এ বিষয়ে আলীকদম জোন কমান্ডার বলেন, দেশের প্রতিটি নাগরিকের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গম অঞ্চলের মানুষ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ‎ ‎স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে জনআস্থা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাজেকে বনানি বন বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

আলীকদমে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে হাম-রুবেলার টিকা ও স্বাস্থ্যসেবা পৌঁছে গেল

 

রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বাঘাইহাট বনানি বন বিহারে মনোরম প্রাকৃতিক পরিবেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। শনিবার ২ মে ২০২৬ দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ ভুক্ত অংশগ্রহণ করেন।

অনুষ্টানে সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সুধর্ম লংকার মহাস্হবির ভান্তে সাজেক, কল্যান সিদ্দি ভান্তে দুলুবনিয়া অরণ্য কুঠির, ধর্ম সিদ্দি মহাস্থবির ভান্তে নন্দরাম অরণ্য কুঠির লুংবিনি কুঠির ও বাঘাইহাট বনানি বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় কৃপারত্ন মহাস্থবির ভান্তে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবদি চাকমা, বাঘাইহাট ৪নং ওযার্ডের মেম্বার দয়াধন চাকমাসহ এলাকার সুশীল সমাজের ধর্ম প্রান দায়ক/দায়িকা উপস্থিত ছিলেন। ভোরে পবিত্র ত্রিপিটক পাঠ, প্রার্থনা ও সংঘদান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কার্যক্রম ধর্মীয় আনুষ্টানিকতা শুরু হয়।

পরে বন বিহার প্রাঙ্গণে বুদ্ধের জীবনী ও তার মানব কল্যাণমূলক বাণী নিয়ে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। ভিক্ষুসংঘ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। দুপুরের পর আয়োজিত মঙ্গল শোভাযাত্রা ছিল দিনের অন্যতম আকর্ষণ। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বার্তা ছড়িয়ে দেন।

শোভাযাত্রাটি বনানি বন বিহার থেকে শুরু হয়ে সাজেকের মেইন সড়ক উজো বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্টান উদযাপন কমিটির সহ-সভাপতি বিমল চাকমা জানান, বুদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার জন্য শান্তি ও সহমর্মিতার এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা ও সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের ভোজন বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল আধ্যাত্মিক প্রশান্তির ছোঁয়া, যা অংশগ্রহণকারীদের মনে গভীর প্রভাব ফেলেছে বলে মনে করেন পুর্ণার্থীরা।

আলীকদমে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আলীকদমে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে হাম-রুবেলার টিকা ও স্বাস্থ্যসেবা পৌঁছে গেল

বাঙ্গালহালিয়া বাজারে ১ম ডিজিটাল ব্যানার প্রিন্টিং মেশিন শুভ উদ্বোধন– স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন

আলীকদমে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে হাম-রুবেলার টিকা ও স্বাস্থ্যসেবা পৌঁছে গেল

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলার দ্বিতীয় প্রাণকেন্দ্র রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে নতুন যাত্রা শুরু করলো আর.বি ডিজিটাল প্রিন্টিং এন্ড প্রেস। আজ ১ মে ২০২৬ইং রোজ শুক্রবার বিকেলে বাঙ্গালহালিয়া বাজারের, শওকত তালুকদার মার্কেটে ডিজিটাল ব্যানারের প্রিন্টিং মেশিন নিয়ে ব্যবসা শুরু করলো, আর.বি আর ডিজিটাল প্রিন্টিং এন্ড প্রেস এর স্বত্ত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন।

তিনি জানান, এই উপজেলাটি অনেক বড় এবং আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ রাঙ্গুনিয়া ও এরকম ডিজিটাল মেশিনের কাজগুলা বাহির থেকে করে আনতে হয়। তাই মনে মনে চিন্তা করলাম – বাঙ্গালহালিয়া বাজারটি এখন মানুষের কাছে খুবই জনপ্রিয়, মানুষ আগে কোন নির্বাচনী বা অন্যান্য ব্যানার করতে চন্দ্রঘোনা বা শহরে যেতে হতো। এখন সেই সেবাগুলো আমরা দিচ্ছি,আমাদের এখানে পাবেন বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, লিফলেট, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, কম্পিউটার কম্পোজ, ছবি প্রিন্ট, ডকুমেন্ট স্কেনিং, জন্ম নিবন্ধনের আবেদন, জন্ম নিবন্ধন সংশোধন, পাসপোর্ট এর আবেদন, এনআইডি কার্ড এর আবেদন, এনআইডি কার্ড সংশোধন, স্থায়ী বাসিন্দার সনদ এর আবেদন, স্থায়ী বাসিন্দার সনদ সংশোধন, ওয়ারিশন সনদের আবেদন, ফটোকপি, গেঞ্জি প্রিন্ট, মগ প্রিন্ট, ক্রেস্ট প্রিন্ট, সীল, স্টেশনারী সামগ্রী পাওয়া যাবে। এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারী যে কোন আবেদন সহ-সকল প্রকার অনলাইনে কাজ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দ্রুত সেবা দিতে পারবে।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমানে রাজনৈতিক, ব্যবসায়িক এবং ব্যক্তিগত প্রচারণার জন্য ব্যানারের চাহিদা অনেক বেশি। উদ্বোধন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাওলানা আব্দুল হাকিম, সুপার ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া মাদ্রাসার মাওলানা আলমগীর হোসেন নয়েমী, মাওলানা মোঃ নাসির হোসেন, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর, গণমাধ্যম কর্মী ও এলাকার স্থানীয় গণ্যমান্য উপস্থিত ছিলেন।

×