শিরোনাম:

বাঘাইছড়িতে মে দিবস পালিত

বাঘাইছড়িতে মে দিবস পালিত

 

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি :

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলন আয়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা ফজলে রাব্বি, বাঘাইছড়ি; থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার; উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম; উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী এবং সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

সভায় বক্তারা মহান মে দিবসের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন,এটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবময় দিন। ১৮৮৬ সালের ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যায্য মজুরি, নির্ধারিত কর্মঘণ্টা (৮ ঘণ্টা কর্মদিবস), কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিই এই দিনের মূল প্রতিপাদ্য। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমজীবী মানুষের অবদান গুরুত্বপূর্ণ , তাই তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, মে দিবস শুধু স্মৃতিচারণের দিন নয়—এটি দায়িত্ব ও কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দেয়। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কাজের পরিবেশব্যবস্থা কর্মপরিবেশের নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা। সরকারসহ সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল ও উৎপাদনশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ওপর জোর দেন বক্তারা।

প্রতিবছরের মতো এবারও বাঘাইছড়িতে মে দিবস উদযাপন করা হয়েছে।

রুমা প্রেসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র গৃহীত

বাঘাইছড়িতে মে দিবস পালিত

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

বান্দরবানের রুমা উপজেলা প্রেসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র গৃহীত হয়।

শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ১০টায় ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান অফিসে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, অংবাচিং মারমা, উবাসিং মারমা, মথি ত্রিপুরা, মো. হাকিমসহ অন্যান্য সদস্যরা।

সভা শুরুর আগে বিগত মাসের সভার সিদ্ধান্ত ও আলোচ্য বিষয়সমূহ পুনরালোচনা করা হয়। পরে গত মাসের ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দের সাধারণ সম্পাদকের পদত্যাগ বা অব্যাহতি গ্রহণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের কাছে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়।

এ সময় রুমা প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অংবাচিং মারমা বলেন, দীর্ঘদিন ধরে রুমা প্রেসক্লাবের কার্যক্রম চললেও এখনো সংগঠনটির নিজস্ব কোনো ভবন বা স্থায়ী কার্যালয় নেই। একটি স্থায়ী ভবন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রুমা উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ শূন্য পদ দ্রুত পূরণের দাবি জানান। এ সময় সাংবাদিক উবাসিং মারমা আংশিকভাবে অংবাচিং মারমার নাম প্রস্তাব করে বলেন, সাধারণ সম্পাদক পদে এমন একজনকে দায়িত্ব দিতে হবে, যিনি সৎ, সত্যবাদী, দায়িত্বশীল এবং সংগঠনের স্বার্থে নিবেদিত থাকবেন।

সভাপতি শৈহ্লাচিং মারমা সমাপনী বক্তব্যে বলেন, রুমা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দ্রুত সময়ের মধ্যে সাধারণ সম্পাদক পদে যোগ্য ব্যক্তিকে নির্বাচনের আশ্বাস দেন এবং জানান, খুব শিগগিরই সকল সদস্যকে নিয়ে বিশেষ সভার আয়োজন করা হবে। সদস্যদের মতামতের ভিত্তিতে শূন্য পদ পূরণের পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, ভবন নির্মাণ ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বাঘাইছড়িতে মে দিবস পালিত

 

সাইফুল ইসলাম, রামগড়:

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা শাখার আহ্বায়ক হারুনুর রশিদ, রামগড় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

বাঘাইছড়িতে মে দিবস পালিত

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যাগের মে দিবস পালিত হয়েছে। ১ মে ২০২৬ সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় কক্ষে মে দিবস সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা ইউএনও মিমেস সেলিনা আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি মো: খলিলুর রহমান, উপজেলা জামায়েত আমির সভাপতি ফরিদ আহমেদ, রাজস্থলী থানা এসআই মো: জয়নাল আবেদিন, রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের বেসরকারী ও সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মে দিবসে রাজস্থলী উপজেলা প্রশাসন কার্যালয় থেকে এক র্যালীর মধ্যে দিয়ে মে দিবসে যথাযথ পালিত হয়। মে দিবস মানে শ্রমিক দিবস।

১৯৭৮ সালে সর্বপ্রথম আমেরিকার শিকাগো শহরে শ্রমিক মজুরী ন্যায্য মূল্য অধিকার পেতে নির্দিষ্ট বেতন পাওযার জন্য আন্দোলনের অনেক শ্রমিক নিহত ও আহত হয়েছে। তারই ধারাবাহিকতায় সারাবিশ্বে একসাথে মে দিবসটি শ্রমিক দিবস হিসেবে পালিত হয়েছে।

মে দিবসে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সেলিনা আক্তার সহ প্রমূখ।

×