শিরোনাম:

বান্দরবানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা-খাল পুনঃখনন কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৪ মে) বেলা ১১ টায় উপজেলার বড়ুয়া পাড়া হতে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য (এমপি) সাচিং প্রু জেরী।

উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাচিং প্রু জেরী বলেন, দেশের টেকসই উন্নয়নে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল খননের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, অন্যদিকে কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, যা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে।
তিনি জানান, সরকারের এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হক অফিসার ইনচার্জ নাইক্ষ্যংছড়ি থানা,জেলা বিএনপির আহ্বায়ক সাচ প্রু, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে,এই খাল ২.৫০ কিলোমিটার খনন করা হবে যার ব্যয় হবে ১ কোটি ১২ লক্ষ টাকা। কাজ করছে ২৬৯ জন শ্রমিক। এর আওতায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়াপাড়া, বিছামারা, বাগানঘোনা, মন্ডইল্লাঘোনা,চাক হেডম্যান পাড়া,মধ্যম চাক পাড়াসহ আাড়াই কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালগুলো পুনঃখননের ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হবে, কমবে জলাবদ্ধতা। পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ হওয়ায় কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এতে ফসলের উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে খাল খনন প্রকল্পটি চরভদ্রাসনের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হামের প্রাদুর্ভাব ঠেকাতে আলীকদমে সেনা-প্রশাসনের যৌথ উদ্যোগ সমন্বয় সভা

বান্দরবানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

 

‎ ‎সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, ‎আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :

‎পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা এলাকায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোন (৩১ বীর) উদ্যোগে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

সোমবার (০৪ মে) বেলা ১২ ঘটিকার সময় দূর্গম কুরুকপাতা এলাকায় হামের প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনাজোন (৩১ বীর) উদ্যোগে আলীকদম জোনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আলীকদম জোনের মেডিকেল অফিসার এবং স্থানীয় মুরং সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে হামের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ বিশ্লেষণ, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং চলমান টিকাদান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ‎

বিশেষ করে দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন পাহাড়ি এলাকায় ঘরে ঘরে গিয়ে টিকাদান কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বিশেষ টিকাদান দল গঠন, দুর্গম এলাকায় নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা নিশ্চিতকরণ এবং সমন্বিতভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। ‎

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টিকাদান কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সভায় উপস্থিত সবাই হামের প্রাদুর্ভাব দ্রুত নিয়ন্ত্রণে আনতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ‎বর্তমানে আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে টিকাদান ও জনসচেতনতা মূলক কার্যক্রম জোরদারভাবে পরিচালিত হচ্ছে। দুর্গম পাহাড়ি জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। ‎

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের মানুষের পাশে থেকে জনকল্যাণে কাজ করা তাদের দায়িত্বের অংশ, এবং এই কার্যক্রম তারই ধারাবাহিকতা।

বিলাইছড়িতে দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বান্দরবানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়িতে দুর্যোগ মোকাবেলায় জরুরি দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কর্তৃক উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ, উপজেলা বিএনপি যুবদলের সভাপতি মোঃ রেজাউল করিম রনি, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কনিষ্ক চাকমা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম আজম, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এফএম তানভীর আলম (এসআই) বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, পিআইও অফিসের সুমন গাজী, আজগর প্রমূখ।

সভায় টানা বৃষ্টিপাত কিংবা প্রাকৃতিক দুর্যোগ হলে বা কোথাও পাহাড় ধ্বস কিংবা বন্যায় কবলিত নতুবা  কোনক্রমে দুর্যোগে ক্ষতি গ্রস্থ হলে পাশে থেকে সেবা দিবে এই টীমগুলো। প্রয়োজনে উপজেলা মিলনায়তন সহ  ইউনিয়ন ভিত্তিক আশ্রয় কেন্দ্র খোলা হবে। সঙ্গে মেডিকেল টীম থাকবে। এছাড়াও বিলাইছড়ি টু রাঙ্গামাটি এবং বিলাইছড়ি টু কাপ্তাই নৌপথে লঞ্চ ও বোট মালিকদের যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বা লাইফ সাপোর্ট বা জীবন রক্ষার সরঞ্জাম রাখাতে বলা হয়।

রাজস্থলীতে তে কাপ্তাই তথ্য অফিসের কর্তৃক ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে ফ্যামেলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলার রাজস্থলী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ফ্যামেলি সমাবেশে।এসময় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ফ্যামেলি সমাবেশে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, থানছি কলেজের প্রভাষক জীতন ত্রিপুরা, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলি প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বর্তমান  সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খাল খনন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,দ্রব্যমূল্য নির্ধারিত মূল্য নির্ধারণ, স্বাস্থ্য সেবা, নারীর জন্য গাড়ি ইত্যাদি বিষয়ে কাজ করছে । সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করতে সকলের সহযোগিতার পাশাপাশি সারা দেশে বৃক্ষরোপণ, বৈষম্যহীন সমাজ ও দেশ গঠন করতে  মায়েদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। তিনি এ সমস্ত উন্নয়নমূলক কাজে অগ্রগতি ভূমিকা অপরিসীম নারীদেরকে এগিয়ে আসতে আহ্বান জানান।

এ সময় বাজার  এলাকার দুই শতাধিক নারী, গণমাধ্যমকর্মী ও অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×