| ৭ জুন ২০২৬
শিরোনাম:

কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী : গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী : গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

“পরিবেশ, শিক্ষা, সংস্কৃতি, সেবা ও ঐক্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস, ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী এবং গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার কুকিমারা লোটাস শিশু সদন প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি উৎসবমুখর র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র্যালি শেষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর ক্রমান্বয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সবশেষে ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে ওয়াগ্গা ইউনিয়নের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি নার্সিং কলেজ ও ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চ শিক্ষার সুযোগপ্রাপ্ত ৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সম্বর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন, চট্রগ্রাম  বিশ্ববিদ্যালয় (পালি বিভাগ) ​তিথী প্রিয়া তনচংগ্যা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (নাট্যকলা বিভাগ) ​প্রিয়াংকা তনচংগ্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) ​এন্টি তনচংগ্যা, (নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ, খুলনা) ইথুন তনচংগ্যা, (এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন) রেশমি তালুকদার, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (ম্যানেজমেন্ট বিভাগ) ​পাপেল তনচংগ্যা, (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সুশান্ত তনচংগ্যা।

​এছাড়া, রাঙ্গামাটি অঞ্চলের পরিবেশ রক্ষা, সংরক্ষণ এবং শিক্ষা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুবিমল তনচংগ্যা-কে বিশেষ ‘গুণীজন সংবর্ধনা’ প্রদান করা হয়।

ওয়াগ্গা ভলান্টিয়ারের সভাপতি জনাব হৃত্বিক তনচংগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদের সহকারী নির্বাহী কর্মকর্তা (উন্নয়ন) ও সংগঠনের উপদেষ্টা জনাব সুইচিংমং মারমা।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব সুবিমল তনচংগ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ওয়াগ্গা ১০০ নং মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং মেডিকেল অফিসার ডা. জয়ধন তনচংগ্যা।

এছাড়াও লোটাস শিশু সদনের উপ-পরিচালক ভদন্ত বিমলা ভিক্ষু, ধম্ম সুখা বৌদ্ধ বিহারের উ. বিসারাদা মহাথেরো, ওয়াগ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ফুলাচিং মারমা এবং সংগঠনের সাধারণ সম্পাদক চনুমং মারমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ​

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজন কমিটির আহ্বায়ক, ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর কুমার তনচংগ্যা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজন কমিটির সদস্য অংহ্লাচিং মারমা।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা ওয়াগ্গা ভলান্টিয়ারের মানবিক ও সামাজিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

​সবশেষে, সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সমাজ ও পরিবেশ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ওয়াগ্গা ভলান্টিয়ারের কর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে দীঘিনালায় চলছে পতাকা কেনাবেচা

কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী : গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

রুপম চাকমা, দীঘিনালা :

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে খাগড়াছড়ির দীঘিনালায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রিয় দলের পতাকা কেনাবেচা। উপজেলার লারমা স্কয়ার, বোয়ালখালি বাজার, সড়কের মোড় ও জনসমাগমস্থলে অস্থায়ী দোকান বসিয়ে বিক্রেতারা বিক্রি করছেন বিভিন্ন দেশের পতাকা। দেশের অন্যান্য এলাকার মতো এখানেও আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি।

দীঘিনালার কবাখালি, থানা বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের পতাকা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। তরুণ-যুবকরা নিজেদের পছন্দের দলের পতাকা কিনে বাড়ির ছাদ, বারান্দা ও ব্যবসা প্রতিষ্ঠানে টাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।

পতাকা বিক্রেতারা জানান, বিশ্বকাপ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই তারা পতাকা সংগ্রহ করেছেন। বর্তমানে প্রতিটি পতাকা আকার ও মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, বিক্রিও তত বাড়বে বলে আশা করছেন তারা।

স্থানীয় ফুটবল সমর্থকরা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের কাছে একটি উৎসব। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দলের পতাকা ওড়ানো। তাই প্রতিবছরের মতো এবারও তারা পতাকা কিনে নিজেদের সমর্থনের জানান দিচ্ছেন।
বিশ্বকাপকে ঘিরে দীঘিনালা জুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দেখা যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের পতাকা। বিশ্বকাপের উদ্বোধনের দিন যতই কাছে আসছে, ততই জমে উঠছে পতাকার বাজার ও ফুটবলপ্রেমীদের উৎসব।

সাঘাটার গাছাবাড়ীতে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী : গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লাবু মিয়া, নিরব মিয়া, স্বাধীন ব্যাপারী। তাদের তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয়রা জানান, ফোনে কথা বলার জন্য শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হয়। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় পূর্বেই ওতপেতে থাকা চার যুবক তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে ৩ জনকে আটক করে।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম

টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী : গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাক্রমে আজ শনিবার (৬ জুন) সকালে সারাদেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালির আয়োজন করে হয়।

র‍্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

×