| ৬ জুন ২০২৬
শিরোনাম:

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী : পুনর্বহালের দাবিতে চিৎমরমে বিএনপি নেতার প্রতিক্রিয়া

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী : পুনর্বহালের দাবিতে চিৎমরমে বিএনপি নেতার প্রতিক্রিয়া

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি ২৯৯নং আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ানের হঠাৎ পদত্যাগের সিদ্ধান্তে পার্বত্য অঞ্চলের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহালের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যা দিকে গণমাধ্যম কর্মীদের সাথে এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে জোরালো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলা সুই মং মারমা (মং)।

সাক্ষাৎকারে বিএনপি নেতা হলা সুই মং মারমা (মং) সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে এবং এ অঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবসময় নিবেদিতপ্রাণ ছিলেন। দল-মত নির্বিশেষে পাহাড়ের সাধারণ জনগণ তাঁর স্বচ্ছ রাজনীতি ও নেতৃত্বের ওপর গভীর আস্থা ও বিশ্বাস রাখে। মাত্র তিন মাসের মাথায় তাঁর এমন সরে দাঁড়িয়ে যাওয়া পাহাড়বাসীকে হতাশ করেছে।

হলা সুই মং মারমা (মং) বলেন, “পার্বত্য অঞ্চলের সামগ্রিক উন্নয়ন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলনের জন্য এই মুহূর্তে দীপেন দেওয়ানের মতো একজন জনপ্রিয়, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে মন্ত্রণালয়ের দায়িত্বে ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি বলে সর্বস্তরের জনগণ মনে করছে। তাঁর অনুপস্থিতি উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা এনে দিতে পারে এবং দীর্ঘদিনের অর্জিত সাম্প্রদায়িক সম্প্রীতিকে বাধাগ্রস্ত করতে পারে।”

​সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চিৎমরম ইউনিয়নের এই শীর্ষ বিএনপি নেতা সাধারণ জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বিশেষ অনুরোধ জানান। তিনি দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে পার্বত্যবাসীর স্বার্থে তাঁকে পুনরায় পূর্ণমন্ত্রী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পুনর্বহাল করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুল আহ্বান জানান।

এলাকাবাসীর একাংশের দাবি, দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের এই দাবি পাহাড়ের সাধারণ মানুষেরই মনের কথা। গত কয়েকদিনে রাঙ্গামাটি বিভিন্ন স্থানে তাঁর পুনর্বহালের দাবিতে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেই দাবিরই প্রতিফলন। এখন দেখার বিষয়, উদ্ভূত পরিস্থিতিতে জনগণের আবেগকে প্রাধান্য দিয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত আসে।

বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে দীঘিনালায় চলছে পতাকা কেনাবেচা

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী : পুনর্বহালের দাবিতে চিৎমরমে বিএনপি নেতার প্রতিক্রিয়া

 

রুপম চাকমা, দীঘিনালা :

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে খাগড়াছড়ির দীঘিনালায় ফুটবলপ্রেমীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। বিশ্বকাপের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রিয় দলের পতাকা কেনাবেচা। উপজেলার লারমা স্কয়ার, বোয়ালখালি বাজার, সড়কের মোড় ও জনসমাগমস্থলে অস্থায়ী দোকান বসিয়ে বিক্রেতারা বিক্রি করছেন বিভিন্ন দেশের পতাকা। দেশের অন্যান্য এলাকার মতো এখানেও আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার চাহিদা সবচেয়ে বেশি।

দীঘিনালার কবাখালি, থানা বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকারের পতাকা সাজিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। তরুণ-যুবকরা নিজেদের পছন্দের দলের পতাকা কিনে বাড়ির ছাদ, বারান্দা ও ব্যবসা প্রতিষ্ঠানে টাঙানোর প্রস্তুতি নিচ্ছেন।

পতাকা বিক্রেতারা জানান, বিশ্বকাপ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই তারা পতাকা সংগ্রহ করেছেন। বর্তমানে প্রতিটি পতাকা আকার ও মানভেদে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, বিক্রিও তত বাড়বে বলে আশা করছেন তারা।

স্থানীয় ফুটবল সমর্থকরা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাদের কাছে একটি উৎসব। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো দলের পতাকা ওড়ানো। তাই প্রতিবছরের মতো এবারও তারা পতাকা কিনে নিজেদের সমর্থনের জানান দিচ্ছেন।
বিশ্বকাপকে ঘিরে দীঘিনালা জুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় ইতোমধ্যে দেখা যাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের পতাকা। বিশ্বকাপের উদ্বোধনের দিন যতই কাছে আসছে, ততই জমে উঠছে পতাকার বাজার ও ফুটবলপ্রেমীদের উৎসব।

সাঘাটার গাছাবাড়ীতে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী : পুনর্বহালের দাবিতে চিৎমরমে বিএনপি নেতার প্রতিক্রিয়া

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

‎শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, লাবু মিয়া, নিরব মিয়া, স্বাধীন ব্যাপারী। তাদের তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং ঘটনার সময় পালিয়ে যাওয়া বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয়রা জানান, ফোনে কথা বলার জন্য শুক্রবার (৫ জুন) রাত ১২টার দিকে ওই কিশোরী ঘর থেকে বের হয়। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় পূর্বেই ওতপেতে থাকা চার যুবক তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে বিলের পাশে ধর্ষণ করে। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দিলে ৩ জনকে আটক করে।

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তদের থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম

টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার চান পার্বত্যবাসী : পুনর্বহালের দাবিতে চিৎমরমে বিএনপি নেতার প্রতিক্রিয়া

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল :

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাক্রমে আজ শনিবার (৬ জুন) সকালে সারাদেশের ন্যায় একযোগে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাস থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক র‍্যালির আয়োজন করে হয়।

র‍্যালি শেষে আলোচকরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুর রহিম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সজীব কান্তি পাল, ডাঃ শহিদুল ইসলাম খোকন, মধুপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশ সহ হাসপাতালের চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

×