| ৩ জুলাই ২০২৬
শিরোনাম:

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা ২৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা ২৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিনিধি :

সারা দেশের ন্যায় রাঙামাটির জেলা রাজস্থলীতে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা আজ। উপজেলার একটি মাত্র কেন্দ্র রাজস্থলী  সরকারি কলেজ। এ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ২শ’ ৬১ জন নিয়মিত অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান রাজস্থলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপানন্দ দাশ।

তিনি জানান, এ উপজেলার দুইটি সরকারি কলেজ ও রাঙ্গুনিয়ার পদুয়া ডিগ্রি কলেজ মিলে কেন্দ্রে সর্বমোট ২শ’ ৬১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তার মধ্যে আজ ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অপর দিকে সরকারের  নির্দেশনায় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়, যাতে করে কন্টোল রুমের কার্যালয় হতে বসে শ্রেণী কক্ষ, করিডোর এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করা যায়।

অতিরিক্ত দায়িত্ব রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে ৩টি কলেজের পরীক্ষার্থীরা অংশ গ্রহন করেছেন এবং শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাহিরের পরিবেশ ছিল শান্ত অভিবাবকদের আনাগোনা নজরে পড়েনি। আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করে আসছে বলে জানান ।

বাঘাইছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা ২৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ


‎আনোয়ার হোসেন,
‎বাঘাইছড়ি প্রতিনিধি :

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম পর্যায়ের কেন্দ্র শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ জুলাই) সকালে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী দিনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বাঘাইছড়ি উপজেলার ফিল্ড সুপারভাইজার আলী আহসান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।

‎এসময় অনুষ্ঠানে বাঘাইছড়ির ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার পেয়ার আহমেদ।

‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশীল চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

‎উদ্বোধনী পর্ব শেষে মূল প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন। এছাড়া বাঘাইছড়ি উপজেলার ইন্সট্রাক্টর হালিম চৌধুরী এবং কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

‎প্রশিক্ষণে টিচিং অ্যান্ড লার্নিং মেথড, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, শিক্ষা-সহায়ক উপকরণের কার্যকর ব্যবহার, স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ, শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, পাঠ মূল্যায়ন, ধারাবাহিক মূল্যায়ন এবং বিষয়ভিত্তিক মূল্যায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

‎কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী।

‎দুই দিনব্যাপী এ কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পাঠদানের মান আরও উন্নত হবে এবং শিশুদের নৈতিক ও মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৬

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা ২৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

সারা দেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে রাঙ্গামাটির কাপ্তাইয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের এইচএসসি পরীক্ষা।

কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রটিতে এবার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। কেন্দ্র সূত্রে জানা যায়, এবারের পরীক্ষায় মোট ৮৪১ জন শিক্ষার্থী নিবন্ধিত থাকলেও প্রথম দিনে ৬১৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় ৬০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ পরীক্ষায় মোট ১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

​অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ জন, মানবিক বিভাগে ৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ জন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী, কর্ণফুলী সরকারি কলেজের ১৫ জন এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ১ জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

পরীক্ষাটি সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কাপ্তাই উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আইপিএস-এর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম বলেন, “পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন ডিজিটাল মনিটরিং এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “অন্য যেকোনো বছরের তুলনায় এবার অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যানজট নিরসনে পুলিশ ও স্থানীয় প্রশাসন বিশেষ নজরদারি বজায় রেখেছে।

দীঘিনালা উপজেলা ছাত্রদলের ব্যতিত্রুমী উদ্যোগ এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ

রাজস্থলীতে এইচএসসি পরীক্ষা ২৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

 

রুপম চাকমা, দীঘিনালা :

সারা দেশের মতো খাগড়াছড়ির দীঘিনালায়ও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সহায়তায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দীঘিনালা উপজেলা ছাত্রদল। পরীক্ষাকেন্দ্রে আগত শিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দীঘিনালা সরকারি কলেজ কেন্দ্র প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ বছর উপজেলার তিনটি কলেজের মোট ১ হাজার ৪৬৪ জন পরীক্ষার্থী দীঘিনালা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ নম্বর সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ-এর নির্দেশনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো. সোলেমান, মির্জা সোহেল রানাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, গরম আবহাওয়া ও দীর্ঘ সময়ের পরীক্ষার কথা বিবেচনা করে পরীক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদের বক্তব্য:পরীক্ষার্থীরা যেন সুস্থ ও স্বস্তিতে পরীক্ষা দিতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো. সোলেমানের বক্তব্য:শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। পরীক্ষা চলাকালে তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পেরে আমরা আনন্দিত এবং সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করছি।

পরীক্ষার্থীদের অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, পরীক্ষা শুরুর আগে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে তারা উপকৃত হয়েছেন। এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের প্রতি সামাজিক দায়িত্ববোধের পরিচয় বহন করে বলেও তারা মন্তব্য করেন।

×