| ২১ জুলাই ২০২৬
শিরোনাম:

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৫৩ ঘণ্টা পর মো. মাসুদ (৫০) নামের এক স্থানীয় বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২ দিকে গরুটিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার চিপার হাউস এলাকার ইসমাইল সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমী ফল ও কাঁচামালের ব্যবসা করে আসছিলেন।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মো. মাসুদ নিয়মিত প্রতি সপ্তাহে বিলাইছড়ি ও ফারুয়া বাজার থেকে মালামাল কিনে শনিবার ইঞ্জিনচালিত বোটযোগে কাপ্তাইয়ে ফিরে আসতেন। গত শনিবার (১৮ জুলাই) ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকাল ৮টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ ৫৩ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ দুপুরে গরু টিলার এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এর আগে নিখোঁজের খবর পাওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। এছাড়া গত শনিবার রাইংখিয়ং বাজার সংলগ্ন এলাকা থেকে মালামালসহ তাঁর খালি বোটটি উদ্ধার করা হয়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

উন্নয়নের খোঁজখবর নিতে কাপ্তাইয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার

 

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

ঢাকায় নিযুক্ত ইউএনডিপির (UNDP) একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধি দল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পভোগীদের সাথে মতবিনিময় করেছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা হতে বেলা ১২টা পর্যন্ত কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এবং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়া এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ERRD-CHT, UNDP প্রকল্পের অধীনে বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামে বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

(more…)

বিলাইছড়িতে প্রথাগত নেতাদের সঙ্গে হিলফ্লাওয়ার এনজিও’র সমন্বয় সভা 

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

অংশীদারীত্বের  ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকায়নের জন্য (পিআরএলসি)- প্রকল্পের আওতায় প্রথাগত নেতা হেডম্যান-কার্বারীদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ১০ টায় উপজেলা কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার – এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ্ রাজেশ প্রসাদ  রায়, উপজেলা (ভা.) প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন কান্তি চৌধুরী।

শুরুতে পিআরএলসি প্রকল্পের সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন বা অবহিত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২১ নং কেংড়াছড়ি মৌজার হেডম্যান সমতোষ চাকমা, কার্বারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুপ কুমার চাকমা, টেকনিক্যাল অফিসার পোলেন্ড চাকমা, ইউনিয়ন অর্গানাইজার শীলা চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোনিসিস ত্রিপুরা এবং চেলসি চাকমা প্রমূখ

কাপ্তাই জেটিঘাটে ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​রাঙ্গামাটির কাপ্তাই জেটিঘাটে একটি ইঞ্জিনচালিত বোট থেকে আতাউল্লাহ (৫২) নামের এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় কাপ্তাই ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই মরদেহ উদ্ধার করা হয়। ​মৃত আতাউল্লাহ সিলেটের কমলগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও তিনি গত বেশ কয়েক বছর ধরে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় বসবাস করে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। তার পিতার নাম মহিব উল্লাহ। ​

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আতাউল্লাহ বিলাইছড়ির ফারুয়া এলাকা থেকে হলুদ বোঝাই একটি ইঞ্জিনচালিত বোটে চড়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। বোটটি সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাটে এসে পৌঁছানোর পর অন্য যাত্রীরা নেমে গেলেও আতাউল্লাহ বোটেই বসে থাকেন। বোটের চালক তাকে না নামতে দেখে ভেবেছিলেন তিনি হয়তো ঘুমাচ্ছেন। ​পরবর্তীতে অনেকক্ষণ ধরে তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় চালক ও স্থানীয়রা কাছে গিয়ে তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে তারা নিশ্চিত হন যে ওই ব্যক্তি মারা গেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ জানান, খবর পেয়ে থানা পুলিশসহ তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে মৃত ব্যক্তির মরদেহ কাপ্তাই জেটিঘাটেই রয়েছে।

পুলিশ এ বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।

×